News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ুষ হাসপাতাল গড়ার জন্য কেন্দ্রকে আজ অবধি কোন প্রস্তাব দেয়নি রাজ্য সরকার, জানালেন রাষ্ট্রমন্ত্রী
Image

আয়ুষ হাসপাতাল গড়ার জন্য কেন্দ্রকে আজ অবধি কোন প্রস্তাব দেয়নি রাজ্য সরকার, জানালেন রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তাব না পাঠানোয় রাজ্যে আয়ুষ হাসপাতাল গড়ে

মঙ্গলবার কৈলাসহরে বিজেপির সভায় আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক সহ অন্যান্যরা৷ ছবি নিজস্ব৷

উঠেনি৷ এই অভিযোগ করেছেন আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক৷

মঙ্গলবার ঝটিকা সফরে কৈলাসহর এসেছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক৷ প্রায় ১৫ মিনিট আয়ুষ হাসপাতালে স্থানীয় আধিকারীকদের সাথে বৈঠক করেই চলে যান শ্রীরামপুরস্থিত বিবেকানন্দ হলে৷ প্রায় এক ঘন্টা ছিলেন এবং বক্তব্যও রেখেছেন৷ তাঁর অভিযোগ, আয়ুষ মন্ত্রক ত্রিপুরার আট জেলায় আয়ুষ হাসপাতাল গড়তে চায়৷ কিন্তু, রাজ্য সরকারের তরফ থেকে আজ অবধি কোনও প্রস্তাব পাঠানো হয়নি৷ এইমস এর ধাঁচে প্রত্যেক রাজ্যেও আয়ুষ হাসপাতাল স্থাপন করা হবে৷ আগরতলায় তিনি রিজিওন্যাল ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি সেন্টারের নির্মাণ কাজও পরিদর্শন করবেন৷

কেন্দ্রীয় মন্ত্রীর সরকারী আয়ুষ হাসপাতাল পরিদর্শন শেষ পর্যন্ত দলীয় কর্মসূচী হয়ে দাঁড়ায়৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বসে পড়েন মন্ত্রীর সাথে৷ একদিকে জেলা শাসক ও মেডিকেল সুপার৷ তাঁরা ইতস্তত বোধ করেন৷ যোগা প্রদর্শন, প্রজেক্টারের মাধ্যমে কার্যাবলী প্রদর্শনের সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী৷

দলীয় সভায় মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন বিজেপি রাজ্য প্রভারি সুনীল দেওধর, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব প্রমুখ৷ দলীয় সভায় তিনি বলেন কেন্দ্রীয় সরকারের বিকাশ নীতি লাগু করতে ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বহু কর্মসূচা রূপায়ণ করে চলেছেন৷ দলীয় কর্মী সমর্থকদের আরও সক্রিয় হবার জন্য আহ্বান জানিয়েছেন৷ দলীয় কর্মকর্তা চাঁন মোহন ত্রিপুরা হত্যকান্ডের তদন্ত সিবিআইকে দেওয়ার দাবী জানিয়েছেন সুনীল দেওধর ও বিপ্লব কুমার দেব৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top