News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬ সপ্তাহের গর্ভস্থ ভ্রুণের গর্ভপাতের আর্জি খারিজ করল সুপ্রিমকোর্ট

২৬ সপ্তাহের গর্ভস্থ ভ্রুণের গর্ভপাতের আর্জি খারিজ করল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি(হিঃস)৷৷ ২৬ সপ্তাহের গর্ভস্থ ভ্রুণের গর্ভপাত করার আর্জি মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিমকোর্ট৷ ৩৭ বছরের আবেদনকারী মহিলার আবেদননের প্রেক্ষিতে গত ২৩ শে ফেব্রুয়ারি বিচারপতি এস এ বোডে এবং এল নাগেশ্বরের ডিভিশন বেঞ্চ একটি মেডিকেল বোর্ড গঠন করে৷ গর্ভবতী মহিলাকে পরীক্ষা করে মেডিক্যাল বোর্ড জানিয়ে দেয়, গর্ভাবস্থা জারি থাকে সেক্ষেত্রে গর্ভস্থ শিশু ও মায়ের জীবনের কোনও বিপদ নেই৷ উল্লেখ্য, এর আগে বিচারপতিরা মেডিক্যাল বোর্ডের কাছ থেকে মায়ের শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের সুপারিশ সম্পর্কে জানতে চান৷ রিপোর্ট অনুসারে বিচারকদের ডিভিশন বেঞ্চ জানায়, গর্ভস্থ ভ্রুণের সম্ভবত মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু চিকিৎসকরা কখনই গর্ভপাতের সুপারিশ করেননি৷ আর এই রিপোর্ট হাতে পেয়ে আদালতও জানিয়ে দেয়, তাদের পক্ষে একটি প্রাণের এই পৃথিবীতে আসার পথ বন্ধ করে দেওয়া ঠিক হবে না৷ ফলে মহিলার গর্ভপাতের আবেদন খারিজ হয়ে যায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top