News Flash

  • Home
  • Uncategorized
  • অভিবাসন নীতি কার‌্যকর করে সুরক্ষিত রাখব নিজেদের, বার্তা ট্রাম্পের
Image

অভিবাসন নীতি কার‌্যকর করে সুরক্ষিত রাখব নিজেদের, বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন, ১ মার্চ (হি.স.): নিজের অভিবাসন নীতি থেকে একচুলও সরলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| মার্কিন কংগ্রেসে প্রথমবারের জন্য দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিলেন, ‘অভিবাসন নীতি কার‌্যকর করে আমরা পারিশ্রমিক বাড়াবো, বেকারদের সাহায্য করবো, বিলিয়ন ডলার বাঁচাবো আর নিজেদের সুরক্ষিত রাখব|’ মার্কিন কংগ্রেসে নিজের নির্বাচনী স্লোগান ‘প্রথমে আমেরিকা’-ও তুলে ধরেন ট্রাম্প| বলেন, ‘আমেরিকাকে অবশ্যই প্রথমে নিজেদের নাগরিকদের দেখতে হবে| তবেই আমেরিকা ফের প্রকৃত মহান হয়ে উঠতে পারবে|’
তবে, মুসলিমদের প্রসঙ্গে এদিন উল্টো সুর শোনা গিয়েছে ট্রাম্পের মুখে| তিনি বলেছেন, ‘ইসলামিক সন্ত্রাস থেকে দেশকে সুরক্ষিত রাখতে আমরা কড়া পদক্ষেপ করবো| ক্রিশ্চিয়ান সহ সমস্ত ধর্মবিশ্বাসের মানুষকে মারছে আইসিস মুসলিম| মুসলিম বন্ধুদের সহযোগিতা নিয়েই আমরা ওদের ধ্বংস করে দেব|’
এদিকে, আমেরিকায় প্রবেশে ইরাককে হয়তো ছাড় দিতে চলেছেন ট্রাম্প| ৭টি মুসলিম অধু্যষিত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিলেন আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| অভিবাসন সংক্রান্ত নতুন নির্দেশিকায় সেই তালিকা থেকে হয়তো ইরাককে বাদ দিতে চলেছেন তিনি| মার্কিন প্রশাসনের একটি সূত্রে এমনটাই জানা গিয়েছে| ৱুধবার সম্ভবত নতুন নির্দেশিকায় সই করবেন ট্রাম্প|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top