News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী স্বামী
Image

স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী ৷৷ শ্বশুড়-শাশুড়ী ও স্ত্রীর অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে এক ব্যাক্তি আত্মঘাতি হয়েছেন৷ নিজ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেন তপন দাস(৪১)৷ পেশায় রডমিস্ত্রি তপন দাস সোমবার রাত আনুমানিক ১২টা নাগাদ শ্বশুড়বাড়ীতে নিজ ঘরেই কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন৷ সঙ্গে সঙ্গে তাকে জি বি হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ঐ ব্যাক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷

এবিষয়ে তাঁর স্ত্রী কল্পনা দাস জানান, তিন বছর আগে সামাজিক রীতি মেনেই তাঁদের বিয়ে হয়েছিল৷ নিহতের নিজ বাড়ি সিধাই মোহনপুরে৷ কিন্তু একবছর ধরে শ্বশুড় বাড়িতেই থাকছিলেন৷ তাদের ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে৷ এমনিতে স্বামী-স্ত্রী’র মধ্যে কোন ঝামেলা না থাকলেও গতকাল বাজার নিয়ে উভয়ের ঝগড়া হয়েছে৷ তাঁর স্ত্রী জানিয়েছেন, হয়ত ঝগড়ার কারণেই স্বামী আত্মহত্যা করেছেন৷ কিন্তু আশ্চর্য্যের বিষয় হল, এদিন স্বামী মারা গেলেও প্রয়াতের স্ত্রী কল্পনা দাসের চোখেমুখে শোকের ছায়া দেখা যায়নি৷ কেবল অবুঝ শিশুটি মায়ের কোলে থেকে বার বার বাবার নিথর দেহের দিকে তাকাচ্ছিল৷ এদিন স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ভূমিকা ঐ ব্যাক্তির মৃত্যু ঘিরে রহস্য রয়েছে বলেও ধারণা করা হচ্ছে৷ কারণ, অভিযোগ উঠেছে তপন দাসকে তার স্ত্রী কল্পনা দাস মারধর করতেন৷ তার শ্বশুর বাড়ির লোকেরাও তার উপর নির্যাতন করেছেন৷ তাই, এই আত্মহত্যার ঘটনায় পুলিশি তদন্তের দাবি উঠেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top