News Flash

  • Home
  • Uncategorized
  • টানা চারটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন কোহলি
Image

টানা চারটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন কোহলি

virat-kohli-copyহায়দরাবাদ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চারটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ও স্বদেশী রাহুল দ্রাবিড়কে। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে কোহলির ২০৪ রানের অনবদ্য ইনিংসটি সাজানো আছে ২৪টি চারের সমাহারে।
গতকাল ১১১ রান করে অপরাজিত ছিলেন বিরাট। আজ শুক্রবার দিনের শুরু থেকেই নিজের মেজাজে ব্যাট করতে শুরু করেন। চারদিকে স্ট্রোকের ফুলঝুরি। হায়দারবাদের স্টেডিয়ামে কোহলি…কোহলি চিৎকার । তারইমাঝে একবার ১৮০ রানের মাথায় মেহদি হাসানের বলে অ্যাম্পায়ার তাঁকে লেগ বিফোর আউট দিলেন। স্টেডিয়ামে হঠাৎ নিশ্চুপ। ডিআরএস নিলেন বিরাট। দেখা গেল বল লেগ স্ট্যাম্পের বাইরে যাচ্ছিল। অ্যাম্পায়ার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন। তারপর আর পিছন ফিরে তাকাননি ভারতীয় অধিনায়ক। নিজের চতুর্থ দ্বিশতরান পূর্ণ করেন। ২০৪ রানের মাথায় তাইজুল ইসলামের বলে এলবিডব্লুর হন কোহলি।
সেইসঙ্গে গত সাত মাসে এই নিয়ে চারবার ডাবল সেঞ্চুরি করলেন তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ডাবল সেঞ্চুরি করেন কোহলি। এবার বাংলদেশ সিরিজের একমাত্র টেস্টেও ডাবল সেঞ্চুরি করায় পরপর চারটি সিরিজেই দ্বিশতরান করার কৃতিত্বের অধিকারী হলেন কোহলি। টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। তাঁর আগে ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড় পর পর তিনটি সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top