News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ভারতে তৈরি হচ্ছে বোয়িংয়ের নয়া ব্যবসায়িক কেন্দ্র, তৈরি হবে ফাইটার জেটও
Image

এবার ভারতে তৈরি হচ্ছে বোয়িংয়ের নয়া ব্যবসায়িক কেন্দ্র, তৈরি হবে ফাইটার জেটও

flightনয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : এবার ভারতে তৈরি হচ্ছে বোয়িংয়ের নয়া ব্যবসায়িক কেন্দ্র| ভারতের প্রতিরক্ষার বহরকে মাথায় রেখেই এদেশে ব্যবসা করতে চাইছে এই সংস্থা| এখানে ইউনিট থাকলে ভারতে অর্ডার পেতে আরও সুবিধা হয়ে বলে দাবি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিমান সংস্থার|
চলতি সপ্তাহে চতুর্থ দেশে এরকম স্বাধীন ইউনিট তৈরি করছে বোয়িং| এর আগে ব্রিটেন, অস্ট্রেলিয়া ও সৌদি আরবে এই ধরনের ইউনিট তৈরি হয়েছে| এই ইউনিট তৈরি হওয়ার ফলে কর্মসংস্থানও বাড়বে বলে আশা করা যাচ্ছে| এক্ষেত্রে বেশির ভাগই ভারত থেকে নিয়োগ করা হবে| তবে বিদেশ থেকে কিছু বিশেষজ্ঞকে নিয়ে আসার কথা সংস্থার পক্ষ থেকে ভাবনা চিন্তা করা হবে| প্রত্যেক বছর ৫০০ মিলিয়ন ডলারের বেশি লাভের আশা দেখছে বোয়িং| তবে ঠিক কত লোক নেওয়া হবে, সে ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি|
অন্যদিকে, বোয়িংয়ের প্রতিযোগী লকহিড মার্টিন ও এয়ারবাসের মত সংস্থাও ভারতে সুযোগ খুঁজছে| কারণ ভারতেই এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় অস্ত্র আমদানিকারী দেশ| আগামী এক দশকে ভারত সামরিক খাতে ২৫০ বিলিয়ন ডলার খরচ করবে বলে আশা করা হচ্ছে| তবে, লকহিড মার্টিন এফ১৬ ফাইটার জেট তৈরির কাজ ভারতে করার চিন্তা ভাবনা করছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top