News Flash

  • Home
  • দেশ
  • উড়ান সঙ্কট কাটাতে বৃহস্পতিতে বৈঠক এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের
Image

উড়ান সঙ্কট কাটাতে বৃহস্পতিতে বৈঠক এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের


নয়াদিল্লি, ৯ মে (হি. স.): বিমান সঙ্কট কাটাতে কেবিন ক্রু সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্ট।

মঙ্গলবার রাত থেকেই গণছুটিতে চলে যান এয়ার ইন্ডিয়ার কমপক্ষে ৩০০ ক্রু। বুধবারও অব্যাহত থাকে তা। সকলেই ‘সিক লিভ’ নিয়ে নেন। নিজেদের মোবাইলও অফ করে দেন। এর জেরে বাতিল করতে হয় কমপক্ষে ৭৮টি বিমান। ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা।

উল্লেখ্য, এর আগে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনে শ্রমিক কমিশন। তাদের দাবি, বারবার অভিযোগ পেয়েও শ্রমিকদের সমস্যা সমাধানের কোনও চেষ্টাই করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বরং শ্রমিক কমিশনের আধিকারিকদের বিভ্রান্ত করা হয়েছে। শ্রমিকদের অধিকার আইন ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top