News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাজা ভূখন্ডে প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর ইজরায়েলের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল রাজ্যে
Image

গাজা ভূখন্ডে প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর ইজরায়েলের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে: মার্কিন সাম্রাজ্যবাদের মদতে গাজা ভূখন্ডে প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর ইজরায়েলের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়েছে রাজ্যে। শুক্রবার রাজধানী আগরতলা শহরে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা, ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে।

এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বাম নেতৃত্বরা। এদিনের এই প্রতিবাদ মিছিল শেষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর ইজরাইলের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে এদিন সরব হন তিনি। তাঁর কথায়, নরেন্দ্র মোদির সরকার ইজরায়েলের সঙ্গে আমদানি রপ্তানি সহ বিভিন্ন চুক্তি সংঘটিত করেছে। প্যালেস্টাইনের নিরীহ জনগণের দিকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। বিজিবি সরকারের বিরুদ্ধে এদিন তিনি একরাশ ক্ষোভ ঊগড়ে দিয়েছেন। 

মার্কিন সাম্রাজ্যবাদের মদতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে গোটা দেশকে গর্জে ওঠার আহ্বান জানান তিনি। প্যালেস্তানের নিরীহ মানুষকে রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য দাবী জানিয়েছেন তিনি ভারত সরকারের কাছে। এদিনের এই প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক পথসভায় মিলিত হয়েছে। 

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top