News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করতে বৈঠকে মিলিত  বিলোনিয়া মহকুমা শাসক
Image

সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করতে বৈঠকে মিলিত  বিলোনিয়া মহকুমা শাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩১মে: বিলোনিয়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের জনতার রায় ইভিএম বন্দি হয়ে আছে বিলোনিয়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্ট্রংরুমে।  এই উপলক্ষে শুক্রবার বিকেল চারটায় বিলোনিয়া মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক রিঙ্কু লাথার এর পৌরহিত্যে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন।

রাজ্যে দুই দফা ভোট পর্বের মতো ভোট গণনাও যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়েই আলোচনা করেছেন মহকুমা শাসক। সব রাজনৈতিক দলের কাছে আহবান রাখেন যেন শান্তিপূর্ন পরিবেশে ভোট গননার কাজ শেষ হয়। এছাড়াও তিনি ভোট গননা কেন্দ্রে যেতে হলে কি কি  নিয়ম নির্দেশিকা মানতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি একটি কথাই বলেন যাতে সকলে গননা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি পালন করে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ভোট গননা কেন্দ্রে কি কি আচরণ বিধি পালন করতে হবে সেই বিষয়ে মহকুমা শাসক রিঙ্কু লাথা অবগত করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক রিংকু লাথার এছাড়াও ছিলেন ডিসিএম সঞ্জয় শীল।

Releated Posts

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top