News Flash

  • Home
  • প্রধান খবর
  • ”অসুস্থতায়” গণছুটির মাশুল, বরখাস্ত এয়ার ইন্ডিয়ার প্রায় ২৫ কেবিন ক্রু
Image

”অসুস্থতায়” গণছুটির মাশুল, বরখাস্ত এয়ার ইন্ডিয়ার প্রায় ২৫ কেবিন ক্রু


নয়াদিল্লি, ৯ মে (হি. স.): ‘গণছুটি’তে গিয়েছেন ৩০০ ক্রু। বাতিল করতে হয়েছে ৭৮টিরও বেশি বিমান। এবার পাল্টা পদক্ষেপ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এক চিঠিতে চাকরি গেল কমপক্ষে ২৫ জন কেবিন ক্রু-র। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে শঙ্কা।

উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকেই গণছুটিতে চলে যান এয়ার ইন্ডিয়ার কমপক্ষে ৩০০ ক্রু। বুধবারও অব্যাহত থাকে তা। সকলেই ‘সিক লিভ’ নিয়ে নেন। নিজেদের মোবাইলও অফ করে দেন। এর জেরে বাতিল করতে হয় কমপক্ষে ৭৮টি বিমান। ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা।

হঠাৎ করে একসঙ্গে এতজন কর্মী ছুটি নেওয়ায় যে অব্যবস্থার সৃষ্টি হয়েছিল, তার জেরেই শাস্তি স্বরূপ ২৫ জন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top