News Flash

  • Home
  • Uncategorized
  • তিন গাড়ির ঠুকাঠুকি, গুরুতর এক চালক
Image

তিন গাড়ির ঠুকাঠুকি, গুরুতর এক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে বিশালগড়ের রাস্তা মাথা এলাকায় অল্টো,

রাস্তারমাথায় দুর্ঘটনায় অটো উল্টো যায়৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷
রাস্তারমাথায় দুর্ঘটনায় অটো উল্টো যায়৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

অটো এবং ইন্ডিকায় ত্রয়ী সংঘর্ষে অটো চালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ জানা গেছে, রাস্তা মাথা এলাকায় অল্টো ও অটো মুখোমুখি সংঘর্ষ হয়৷ তখনই বিপরীত দিক থেকে আসা ইন্ডিকা গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে অটোকে ধাক্কা মারে৷ তাতে অটোটি উল্টে যায়৷ এই ঘটনায় অটো চালক বিশ্বজিৎ দেবনাথ গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিশালগড় থানার পুলিশ তিনটি গাড়ি আটক করেছে৷ অল্টো এবং ইন্ডিকা গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top