News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বয়ান রেকর্ড করতে হাজির সলমন খান
Image

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বয়ান রেকর্ড করতে হাজির সলমন খান

যোধপুর, ২৭ জানুয়ারি (হি.স.) : অস্ত্র আইন থেকে নিষ্কৃতি পেলেও বন্য প্রাণী হত্যা মামলা থেকে এখনই ছাড় মিলছে না ‘ভাইজান’ সলমান খানের| শুক্রবার কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ফের একবার যোধপুর আদালতে হাজির হলেন সলমন খানসহ তারকা সইফ আলি, নীলম, টাব্বু এবং সোনালি বিন্দ্রে| এদিন এই মামলায় যোধপুর আদালতে বয়ান রেকর্ড করতে তাঁরা হাজির ছিলেন| সকাল ১০ থেকে শুরু হয় শুনানি|
উল্লেখ্য, এর আগে ২৫ জানুয়ারি সলমন খানকে হাজির থাকতে বলেছিল আদালত| তবে প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলে আদালতের কাছে সময় চেয়েছিলেন অভিযুক্তরা|
যদিও এদিন কৃষ্ণসার হত্যা মামলা সম্পর্কে সলমান খান নিজেকে নির্দোষ বলেই ব্যাখ্যা করেন| তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ এই অভিনেতা| প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এদিন একগুচ্ছ প্রশ্ন করা হয় সলমনকে| যদিও তার বেশিরভাগই ঠিক নয় বলে জানান অভিনেতা| তাঁর দাবি, কৃষ্ণসার হরিণগুলির স্বাভাবিক মৃতু্য হয়েছে বলে যে রিপোর্ট পেশ হয়েছিল, সেটিই একমাত্র সঠিক| হরিণকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এদিন সরাসরি অস্বীকার করেন সলমন|
প্রসঙ্গত বলা যেতে পারে, ১৯৯৮ সালে সুরজ বরজাতিয়ার ছবি ‘হম সাথ সাথ হ্যায়’-র শু্যটিং চলাকালীন রাজস্থানের কঙ্কোনি গ্রামে এক কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগে জড়িয়ে পড়েন এই তারকারা| তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top