News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ ছেদন বন্ধ এবং  বৃক্ষ রোপনের আহ্বান যুব প্রেরণা সংগঠনের
Image

পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ ছেদন বন্ধ এবং  বৃক্ষ রোপনের আহ্বান যুব প্রেরণা সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে:
দিন দিন উন্নয়নের লক্ষ্যে পৃথিবীর গাছপালার সংখ্যা কমছে। ফলে তীব্র গরম আর দাবদাহের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে উঠেছে। এরই প্রতিবাদে সরব হল যুব প্রেরণা সংগঠন। 

নির্বিচারে বৃক্ষছেদন ও বনাঞ্চল ধ্বংসের তীব্র প্রতিবাদ জানায় এই সংগঠন। তৎসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সুপরিকল্পিতভাবে উন্নয়নের দাবী জানিয়েছেন তারা। 
  সাম্প্রতিককালে প্রতি বছরই গ্রীষ্মকালে মাত্রাতিরিক্ত গরম পড়ছে এবং অসহনীয় তাপপ্রবাহ দেখা দিচ্ছে। কালবৈশাখী বা গরমের সময় মাঝে মাঝে যে ঝড় বৃষ্টি হত তা এখন প্রায় হচ্ছেই না, ফলে গ্রীষ্মের দাবদাহ দীর্ঘতর ও তীব্রতর হচ্ছে। গোটা রাজ্যের বৃষ্টি হলেও কিছুদিন আগেই লক্ষ্য করা গেছে শহর আগরতলায় বৃষ্টির ছিটেফোঁটাও ছিল না। বনাঞ্চল ধ্বংস এবং বৃক্ষরোপণের অভাবে এই অবস্থা হয়েছে বলে দাবি সংগঠনের।

নির্বিচারে গাছ কাটার ফলে বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড শোষণের পরিমানও কমছে। এতে বায়ুমণ্ডলে ও সমুদ্রের জলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছে সমুদ্রের বাড়তি তাপমাত্রায় সমুদ্রে থাকা কোরাল দ্বীপপুঞ্জ (যা মোট কার্বন ডাইঅক্সাইড-অক্সিজেন আদান প্রদানের ৫০% করে থাকে) মারা যাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের একটি বিশেষ কারণ।

পাশাপাশি কলকারখানা, গাড়ির ধোঁয়া, রেফ্রিজারেটর ইত্যাদি থেকে নির্গত গ্রীন হাউস গ্যাস পৃথিবী থেকে আগত সূর্যতাপকে বায়ুমণ্ডলে ধরে রাখছে। ফলে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাস্তবে শতাব্দী প্রাচীন গাছগুলিকে বাঁচিয়ে এবং সেই সাথে রাস্তার দু-ধারে ব্যাপক পরিমাণে বৃক্ষরোপণের পরিপূরক সড়ক উন্নয়নের সরকারী পরিকল্পনার যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে। বর্তমান পরিবেশ সমস্যা ও ভবিষ্যৎ সংকট থেকে রেহাই পেতে গেলে নির্বিচারে বৃক্ষছেদন বন্ধ ও বৃক্ষরোপণের মাধ্যমে নতুন বনাঞ্চল সৃষ্টিই একমাত্র বিকল্প বলে সংগঠন মনে করে।

যুবপ্রেরণা সংগঠন তাই পরিবেশের ভারসাম্য নষ্ট না করার কঠোর জন্য সরকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি পরিবেশ বাঁচানোর দাবীতে নির্বিচারে বৃক্ষছেদনের বিরুদ্ধে জনসাধারণকে শক্তিশালী পরিবেশ আন্দোলন গড়ে তোলার আহবান জানায়।. এবিষয়ে তারা ত্রিপুরা হাইকোর্টে আবেদন করেছে।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026

কোনাবন থেকে রোহিঙ্গা পাচারের অভিযোগ, ধাওয়ার পর অটোচালক আটক; মধুপুরে উত্তেজনা

আগরতলা, ২৫ জুলাই: কোনাবন এলাকা থেকে দুইজন রোহিঙ্গাকে নিয়ে আগরতলা রেলস্টেশনের উদ্দেশ্যে যাওয়ার অভিযোগে এক অটোচালককে ধাওয়া করে…

ByByNews Desk Jul 25, 2026

আমবাসায় ছড়া থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য এলাকাজুড়ে

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার আমবাসার নতুন পল্লী এলাকায় একটি ছড়া থেকে মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় শনিবার সকালে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্রদের ওপর হামলার অভিযোগ, কংগ্রেস ভবনে আশ্রয়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে দিল্লিতে ছাত্রদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিকে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে বিদ্যালয়, রাইস মিল, পাম অয়েল গাছের বাগান পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২৫ জুলাই : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ ধর্মনগরের যুবরাজনগর ব্লকে উপ্তাখালি এসবি স্কুল, এগ্রোট্যাক মর্ডান রাইস…

ByByNews Desk Jul 25, 2026

আগরতলা বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির অভিযোগ, উবার ব্যবহার করতেই বাধার মুখে যাত্রীরা

আগরতলা, ২৫ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের বাইরে ফের যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর অটোচালকদের একাংশের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top