News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের বাজারগুলিতে আলু এবং পেঁয়াজের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক  সদর মহকুমা শাসকের
Image

রাজ্যের বাজারগুলিতে আলু এবং পেঁয়াজের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক  সদর মহকুমা শাসকের

আগরতলা, ৯ মে: সোনারপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুদিন রাস্তাঘাট বন্ধ থাকায় কিছু অসাধু ব্যবসায়ী বাজারে পেয়াজ এবং আলু বেশি দামে বিক্রি করছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ সদর মহকুমা শাসক মানিক লাল দাস আলু ও পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে মিলিত হয়েছেন।

এদিনের বৈঠক সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে সদর মহকুমা শাসক জানান, সোনারপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা খারাপ হওয়ার ফলে যান চলাচল এবং রেল যোগাযোগ ব্যবস্থা বাধা প্রাপ্ত হয়েছে। যার ফলে রাজ্যে বিভিন্ন পণ্য সামগ্রী এসে পৌঁছতে পারছে না। কিন্তু তবুও রাজ্যের বাজার গুলিতে এখনো পর্যন্ত আলু এবং পেঁয়াজ প্রয়োজন অনুসারে মজুত রয়েছে। কিন্তু একাংশ স্বার্থান্বেষী ব্যবসায়ীরা এই সংকটের দুর্ব্যবহার করে বেশি দামে আলু এবং পেঁয়াজ বিক্রি করছেন। যার ফলে প্রতারণার শিকার হচ্ছে একাংশ রাজ্যের জনগণ। বেশ কিছু বাজারে একাংশ ব্যবসায়ীরা আলু এবং পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি করছেন বলে, খবর রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এদিন তিনি পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে বর্তমান সময়ে রাজ্যের বাজার গুলিতে কি পরিমান আলু ও পেঁয়াজ মজুদ রয়েছে তার খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি কোন ব্যবসায়ী যেন দরকার পাশাপাশি কোন ব্যবসায়ী যেন অধিক মূল্যে আলু এবং পেঁয়াজ বিক্রি করতে না পারেন তার প্রতিও নজর দিচ্ছেন তিনি।

সদর মহকুমা শাসক আরো জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই বাজারগুলোতে অভিযান চালানো হচ্ছে। কোন ব্যবসায়ী যেন অধিক মূল্যের সামগ্রী বিক্রি করতে না পারে তার প্রতি দপ্তর কড়া দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চোংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top