News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবস বর্জন ও বনধ-এর ডাক উত্তর-পূর্বাঞ্চলের যৌথ উগ্রপন্থীদের
Image

প্রজাতন্ত্র দিবস বর্জন ও বনধ-এর ডাক উত্তর-পূর্বাঞ্চলের যৌথ উগ্রপন্থীদের

terroristগুয়াহাটি, ২৪ জানুয়ারি, (হি.স.) : তিনসুকিয়া জেলার জাগুনে রক্তাক্ত হামলার পর আসন্ন প্রজাতন্ত্র দিবস বর্জনের পাশাপাশি ২৫ জানুয়ারি রাত ৯টা থেকে ২৬ জানুয়ারির সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধ-এর ডাক দিয়েছে আলফা (স্বাধীন)-সহ উত্তর-পূর্বাঞ্চলের চারটি উগ্রপন্থী সংগঠন। অসমের আলফা (স্বাধীন), মেঘালয়ের গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ), মণিপুরের কো-অর্ডিন্যাশন কমিটি, মেঘালয়ের হিনিউত্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি)-এর এক যৌথ প্রেসবার্তায় তারা বলেছে, প্রজাতন্ত্র দিবস হচ্ছে পশ্চিম-দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার একটি দিন। এই অঞ্চলের বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি করতে ভারত রাষ্ট্র অহরহ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে অসম, মণিপুর ও মেঘালয়ে ভ্রাতৃঘাতী সংঘাত সৃষ্টি করার অপচেষ্টা এখনও চলছে বলে বিবৃতিতে দাবি করেছে চার সংগঠন। তাদের মতে, এই অঞ্চলকে ভারতের মূলস্রোতের অঙ্গ হিসেবে বিবেচনা না করার ফলে এখানকার মানুষজন নানা কুফল তথা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। তাই ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের কোনও অর্থই হয় না এবং এই দিবস পালন থেকে বিরত থাকতে তারা আহ্বান জানাচ্ছে বলে বার্তায় লেখা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে রবিবার কেএলও, এনডিএফবি, পিডিসিকে এবং এনএলএফটি-ও প্রজাতন্ত্র দিবস বর্জনের ডাক দিয়েছিল।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top