News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী না পেয়ে স্বদলীয় ক্যাডার বিক্ষোভে পালিয়ে বেড়াচ্ছে সিপিএম নেতারা
Image

চাকুরী না পেয়ে স্বদলীয় ক্যাডার বিক্ষোভে পালিয়ে বেড়াচ্ছে সিপিএম নেতারা

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ পঞ্চায়েত দপ্তরে রোরাল প্রোগ্রাম মেনেজার পদে চাকুরীর জন্য নিয়োগপত্র ছাড়ার পরে রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র অসন্তোষর সৃষ্টি হয়েছে৷ শাসক সিপিএম দলের সমর্থক ও কর্মীরাই পার্টির কার্যালয়ে হামলা চালাচ্ছে৷ অমরপুর, কৈলাসহরে সিপিএম পার্টি অফিসে বিক্ষোভ দেখানো হয়েছে৷ জানা গিয়েছে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে অমরপুর থেকে সংবাদে জানা গিয়েছে৷ স্বদলীয় ক্যাডার বিদ্রোহে শাসক দলের নেতা নেত্রীরা পালিয়ে আত্মগোপন করছেন৷ অন্যদিকে, বঞ্চিত বেকারদের অনেকেই আদালতলের দরজায় কড়া নাড়তে চলেছেন বলেও জানা গিয়েছে৷ অভিযোগ উঠেছে এই ভাগ্যবান চয়নে অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে৷ নিয়োগ নীতি মেনে এই চাকুরী দেওয়া হয়নি বলেও অভিযোগ৷
সম্প্রতি রাজ্য পঞ্চায়েত দফতরের বিভিন্ন পদে চাকুরীর জন্য ইন্টার্ভিউ নেওয়া হয়৷ বৃহস্পতিবার থেকে নিয়োগপত্র ছাড়ার প্রক্রিয়া শুরু হয়৷ আর এ থেকেই উত্তপ্ত পরিস্থিতির সূচনা হয়৷ শাসক সিপিএম দলের সমর্থক ও কর্মী যারা চাকরির আশায় ছিলেন, তাদের অনেকের নামেই নিয়োগপত্র আসেনি৷ চাকুরী না পাওয়ার ফলে ক্ষুব্ধ হয়ে এই কর্মীরা স্বদলীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়েছে বলে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে খবর এসেছে৷ পার্টির কার্যালয়ে ঢুকে ভাংচুর করা এবং পার্টির বিরুদ্ধে স্লোগান দেয়৷ চাকুরী থেকে বঞ্চিত বেকারের পরিবারের লোকেরা জানাল যে সিপিএম দলের লোকেরা কথা দিয়ে কথা রাখেনি৷ ঘটনা অমরপুর মহকুমা এলাকার রাঙ্গামাটি এলাকায় ক্ষুব্ধরা পার্টির কার্যালয় ভেঙে দিয়েছে৷ পার্টির কর্মী রঞ্জিত ঘোষ বাবা অমূল্য ঘোষ জানায় তাঁদের ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই৷ তাঁর পরেও বছরের পর বছর মিছিলে গিয়েও কোন লাভ হয়নি৷ শুধু লাভ হয়েছে নেতাদের৷ তার পরিবারের লোকেরা পার্টি নেতাদের বিরুদ্ধেই এখন অভিযোগের আঙ্গুল তুলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top