News Flash

  • Home
  • Uncategorized
  • শাস্ত্রীর দেশের সেরা অধিনায়কদের তালিকায় নেই সৌরভ

শাস্ত্রীর দেশের সেরা অধিনায়কদের তালিকায় নেই সৌরভ

sourav-gangulyনয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): রবি শাস্ত্রীর দেশের সেরা অধিনায়কদের তালিকায় নেই সৌরভ গঙ্গোপাধ্যায় | ক্রিকেট ম্যাগাজ়িন উইজ়ডেনে সম্প্রতি এক সাক্ষাত্কার দিয়েছেন রবি শাস্ত্রী| মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে তাঁকে প্রশ্নের উত্তরে সদ্য ভারতের সীমিত ওভারের দলের অধিনায়কের পদ থেকে সরে যাওয়া মহেন্দ্র সিং ধোনিকে দাদা ক্যাপ্টেন বলে উল্লেখ করন রবি শাস্ত্রী| তাঁর দাবি, সাফল্যের বিচারে ধোনির ধারেকাছে কেউ নেই| ধোনিই ভারতের সেরা অধিনায়ক| তাঁর থেকে বেশ কিছুটা পিছনে থাকবেন ১৯৮৩ বিশ্বকাপ এবং ১৯৮৬ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জেতানো কপিল দেব, ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জয়ের কারিগর অজিত ওয়াডেকর এবং টাইহার পতৌদি| আর কোনও ভারত অধিনায়ক এই তালিকায় নেই|

সৌরভের ক্রিকেটার জীবনের শুরু থেকেই তাঁর কট্টর সমালোচকদের তালিকায় উপরের দিকেই ছিল শাস্ত্রীর নাম| তবে প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সৌরভের ঝামেলার সূত্রপাত হয় আইপিএলচলাকালীন| যেখানে রবি শাস্ত্রী সৌরভকে প্রশ্ন করে, ওয়াংখেড়েতে শচিন তেন্ডুলকরের নামে স্ট্যান্ড করা হয়েছে| ইডেনে তেমন নেই কেন| সৌরভ উত্তর দিয়েছিলেন, গোটা স্টেডিয়াম তো আমার| স্ট্যান্ডের কী প্রয়োজন ! একাধিকবার প্রকাশ্যে এসেছে গণ্ডগোল| সম্প্রতি টিম ইন্ডিয়ার কোচ বাছাইয়ের দায়িত্ব পেয়েছিলেন সৌরভ, লক্ষ্মণ, সচিনের মতো ক্রিকেটার| তখন টিমের ডিরেক্টর ছিলেন শাস্ত্রী| কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিনি| অভিযোগ, সৌরভের জন্য চাকরি হারিয়েছেন শাস্ত্রী| এরপর গন্ডগোলটা আরও চরমে পৌঁছে গেছে| এত বছর পরেও ভারতের এই দুই প্রাক্তন অধিনায়কের সম্পর্কের উন্নতি হয়নি| ধোনির  প্রশংসা করতে গিয়ে ফের সৌরভকে কটােক্ষ সেটাই ফের প্রমান করলেন শাস্ত্রী|

প্রসঙ্গত, ২০০০ সালে সৌরভ যখন ভারতের অধিনায়ক হন, তখন ম্যাচ গড়াপেটাকাণ্ডে ভারতীয় ক্রিকেটের বেহাল দশা| সেখান থেকে টিম ইন্ডিয়া গড়েন সৌরভ| তাঁর বলিষ্ঠ নেতৃত্বে তরুণ দল বিদেশের মাটিতে জিততে শুরু করে| যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কাইফরা সৌরভের সমর্থন ও সাহায্য পেয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পান| ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ| কিন্তু ব্যক্তিগত কারণেই সেটা স্বীকার করতে রাজি নন শাস্ত্রী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top