News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণের অভিযোগে গুয়াহাটিতে গ্রেফতার মেঘালয়ের বিধায়ক
Image

নাবালিকা ধর্ষণের অভিযোগে গুয়াহাটিতে গ্রেফতার মেঘালয়ের বিধায়ক

handcuffগুয়াহাটি, ০৭ জানুয়ারি, (হি.স.) : অবশেষে নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মেঘালয়ের ‘ফেরার’ বিধায়ক গ্রেফতার হলেন গুয়াহাটিতে। গতকাল শুক্রবার রাতে গুয়াহাটির ইন্টার স্টেট বাস টার্মিনাস (আইএসবিটি)-তে মেঘালয় ও অসম পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।

মেঘালয়ের মাওহাতি নির্বাচন কেন্দ্রের নির্দল বিধায়ক জুলিয়াস কিটবক ডরফাঙের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর এক নাবালিকা ধর্ষণের অভিযোগ ছিল। লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৬৬-এ ধারা এবং নতুয় প্রিভেনশন অব চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস আইনের বলে মামলা রুজু করে মেঘালষ় পুলিশ। এর পর থেকে তিনি ফেরার ছিলেন। সম্ভাব্য স্থানগুলিতে হানা দিয়ে তাঁর হদিশ না-পাওয়ায় ডরফাঙের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করে পুলিশ। সে-অনুসারে অসম পুলিশেরও সাহায্য চাওয়া হয়।

অবশেষে গতকাল রাতে গুষ়াহাটির আইএসবিটিতে গুয়াহাটির গড়চুক থানা ও মেঘালয় পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হন বিধায়ক জুলিয়াস ডরফাং।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top