News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন, পাক সেনার এলোপাতাড়ি গুলিতে এক জওয়ানের মৃতু্য, জখম ২
Image

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন, পাক সেনার এলোপাতাড়ি গুলিতে এক জওয়ানের মৃতু্য, জখম ২

attackশ্রীনগর, ৩১ অক্টোবর (হি.স.) : কাশ্মীর উপত্যকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাক সেনা| সোমবার সকালে রাজৌরি সেক্টরে পাক সেনার এলোপাতাড়ি গুলি ও মর্টার হামলায় ভারতীয় এক জওয়ানের মৃতু্য হয়েছে| এছাড়া এদিন মেন্ধার সেক্টরেও পাক সেনার গুলিতে দুই ভারতীয় জওয়ান জখম হয়েছেন| আহত জওয়ানদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
রবিবার রাত থেকে জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক সীমান্তে এলোপাতাড়ি গুলি ও মর্টার হামলা চালায় পাকিস্তানি রেঞ্জার্স| দিওয়ালির রাতে যখন দেশজুড়ে আনন্দে মাতোয়ারা সাধারণ মানুষ, তখনও উত্তপ্ত জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক সীমান্ত| সোমবার সেনা সূত্রে জানা গিযেছে, রবিবার রাতে আরএস পুরা, হীরাগনর ও সুচেতাগর সেক্টর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা| পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও| মধ্যরাত পর‌্যন্ত চলে দুপক্ষের মধ্যে গুলির লড়াই| তবে এই ঘটনায় হতাহতের খবর না থাকলেও এদিন সকালে রাজৌরি সেক্টরে পাক সেনার এলোপাতাড়ি গুলি ও মর্টার হামলায় ভারতীয় এক জওয়ানের মৃতু্য হয়| এছাড়া পুঞ্জ ও মেন্ধার সেক্টরেও চলে গুলির লড়াই| ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি আসতে শুরু করে| এ নিয়ে ৪০ বারেরও বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top