News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ের সুভাষ পার্ক কালীবাড়ীতে মহাযজ্ঞ
Image

খোয়াইয়ের সুভাষ পার্ক কালীবাড়ীতে মহাযজ্ঞ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩০ অক্টোবর৷৷ খোয়াই জেলার অন্যতম প্রতিষ্ঠিত মন্দির সুভাষপার্ক কালীবাড়ী দীপাবলী উৎসবকে সামনে রেখে বিশেষ প্রভাব ফেলে জনমনে৷ উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম এই মন্দিরে ভারতবর্ষের হরিদ্বার কিংবা কাশী থেকে ১০৮ মহারাজজীগন উপস্থিত থেকে যজ্ঞাদি অনুষ্ঠানের আয়োজন করে থাকেন৷ দীপাবলীর দিন সাত-সকালে অবাল বৃদ্ধি বণিতা সকলে খোয়াই নদী থেকে গঙ্গা আহ্বান করে জল এনে শিব ঠাকুরকে স্নান করান৷ এরপরই শুরু হয় মহাযজ্ঞ৷ এই মহাযজ্ঞ উপভোগ করতে ছুটে আসেন অনেকেই৷ সন্ধ্যায় হয় আরতি৷ এই প্রথা দীর্ঘ বছর ধরে চলে আসছে৷ এদিকে জনগনের অভিমত, সুভাষপার্ক স্থিল কালী মন্দিরে মা জাগ্রত রয়েছেন৷ এর সাক্ষী মা নিজেই৷ এই সময়ে ছন-বাঁশের ঘর আজ বিশাল অট্টালিকায় রূপান্তরিত হয়েছে৷ সুভাষপার্ক কালীবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস ঘাটলে জানা যায়, ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচিন্দ্রলাল সিং মহাশয় বর্তমানে এই মন্দিরের বিশাল জায়গাটিতে পশু হাসপাতালে তৈরী করবেন বলে স্থির করেছিলেন৷ এর পাশে থাকবে একটি আবগরি দপ্তর৷ তৎকালীন সময়ে সুভাষপার্ক এলাকার কিছু যুবক স্থানীয় বিবেক সংঘ ক্লাবের নামে রাতারাতি ছন বাঁশের একটি মন্দির স্থাপন করেন এই জায়গায়৷ তেলিয়ামুড়া থেকে মুর্ত্তি শিল্পী এনে মায়ের প্রতিমা তৈরী করানো হয় ৷ শুরু হয় পূজা পার্বন ৷ এই বিবেক সংঘ ক্লাবের উদ্যোগেই সুভাষপার্ক বাজারে নেতাজীর দেবী তৈরী করে সেখানে প্রতি বছর ২৩ শে জানুযায়ী নেতাজী জন্মজয়ন্তী পালন করা শুরু হয়৷
বর্তমানে সুভাষপার্ক কালীবাড়ী অপর একটি ক্লাবের তত্ত্বাবধানে চলে যাওয়ায় মুছে যায় বিবেক সংঘের নাম৷ তৎকালীন সময়ে সরকারের সাথে লড়াই সংগ্রাম করে বিবেক সংঘ ক্লাবই বিশাল জায়গা দখল করে৷ যদিও পরে ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত শচিন্দ্রলাল সিংহ জনস্বার্থে তা মেনে নেন৷ সেই পশু চিকিৎসালয় পরবর্তী সময় অফিসটিলায় তৈরী হয়৷ যদি নতুন প্রজন্মের কাছে অনেক পুরনো ইতিহাস আজও অজানাই রয়ে গেছে৷ পুরনো স্মৃতি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে এক শ্রেণীর ইতিহাস বিকৃতকারীরা৷ আজও বিবেক সংঘ ক্লাবের অনেক কর্মকর্তা রয়েছেন সুভাষপার্ক এলালাতেই৷ অথচ উনাদের প্রতি সম্মান প্রদর্শনে কিংবা অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য খোঁজ খবর করা হয়না৷ অথচ ক ত কষ্টে তৈরী করা সুভাষপার্ক কালীবাড়ী৷ গ্রামে গ্রামে গিয়ে টাকার বিনিময়ে ধান চাল জোগার করে মাথায় করে আনতেন ক্লাব কর্মকর্তারা৷ কারন গ্রামবাসী নগদ টাকা দিতে পারতেন না৷ নেতাজীর জন্মজয়ন্তী পালন করতে গিয়ে ১০-২০ পয়সা চাঁদা তুলতে হতে৷ এরপরও সারাদিন অনুষ্ঠান হতো৷ বর্তমানে নেতাজীর পুর্ণাবয়ব মূর্ত্তি সুভার্ষপার্ক প্রাণকেন্দ্রে বসলেও মূর্ত্তির উপর নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা৷
অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম মন্দিরের পূর্বতন মায়ের মূর্ত্তি কিন্তু আজ আর নেই৷ তা বিসর্জন হয়ে গেছে খোয়াই নদীর জলে৷ অনেক বিতর্কের মধ্যে নতুন মূর্ত্তি বসানো হয়েছে মন্দিরে৷ যদিও সবটাই কর্মকর্তাদের ব্যাপার৷ মায়ের পুরো আশীর্বাদ রয়েছে উনাদের উপর৷ বহু মানুষের মনষ্কামনা পূর্ণ হয়েছে মায়ের আশীর্বাদধন্য হয়েই৷ বহুবার চুরি হয়েছে মায়ের মন্দিরে৷ কিন্তু চোর নিজ এসেই সবকিছু আবার ফিরিয়েও দিয়ে গেছে৷ এমনও হয়েছে চোর চুরি করে মায়ের মন্দির থেকেই বের হতে পারেনি৷ এমন বহু ঘটনার সাক্ষী সুভাষপার্ক কালীবাড়ী৷ এবছর আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মায়ের পুর্জাচনা হয়েছে৷ স্বল্প পরিসরে মেলার প্রতিছবিও মন্দির সংলগ্ণ রাস্তার ধারে দেখতে পাওয়া যায়৷ তবে এই মেলা আরও বড় আকারের করা যায় কিনা সেবিষয়ে চিন্তা-ভাবনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন খোয়াইবাসী৷ অন্যান্য বছরের ন্যায় এবছর খোয়াই থানা, চাম্পাহাওড় থানা, সুভাষপার্ক আউটপোষ্ট, বাইজালবাড়ী আউটপোষ্ট সহ দুর্গানগর স্থিত ৫০ বছর পুরনো কালীবাড়িতেও জাকজমকভাবে শ্যামা পূজার আয়োজন করা হয়৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top