News Flash

  • Home
  • Uncategorized
  • ‘‌মন কি বাত’-এ এবছরের দীপাবলি সেনা জনওয়ানদের উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
Image

‘‌মন কি বাত’-এ এবছরের দীপাবলি সেনা জনওয়ানদের উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : ‘‌মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এবছরের দীপাবলি সেনা জনওয়ানদের উদ্দেশে উৎসর্গ করেন । রবিবার ২৫ তম ‘‌মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, গত কয়েকমাস ধরে জওয়ানরা আমাদের সুরক্ষার জন্য নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালাচ্ছে। তাই এই দীপাবলি আমরা তাঁদের নামে পালন করব।

দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভিতরের-বাইরের সব ধরনের অন্ধকার সরিয়ে আলোকিত করার মধ্যে দিওয়ালির সার্থকতা। এই আলোর উৎসব শুধু ভারতে নয়, পৃথিবীজুড়ে এখন পালিত হচ্ছে। পাশাপাশি শব্দ ও আতসবাজি নিয়ে অভিভাবক ও বাচ্চাদের সতর্ক করেন প্রধানমন্ত্রী।

দেশবাসীর উদ্দেশে বক্তৃতা রাখতে গিয়ে সেনা জওয়ানদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দীপাবলি সহ দেশের বিভিন্ন উৎসব-‌অনুষ্ঠানের কথাও তুলে ধরেছেন তিনি। গত কয়েকমাস ধরে জম্মু-‌কাশ্মীরে পাক সেনা এবং জঙ্গিদের সঙ্গে লড়াই চালাচ্ছে ভারতীয় সেনা। এছাড়া জঙ্গি আক্রমণে এখনও অবধি প্রাণ হারিয়েছেন অনেক জওয়ান। তাই এবছরের দীপাবলি তাঁদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী।

বলেন, ‘ভারতীয় সেনা-‌জওয়ানদের প্রতি দেশবাসী যে আন্তরিকতা এবং ভালবাসা দেখিয়েছে, সেজন্য ‌আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই। গত কয়েকমাস ধরে জওয়ানরা আমাদের সুরক্ষার জন্য নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালাচ্ছে। তাই এই দিপাবলী আমরা তাঁদের নামে পালন করব।

গোটা দেশের মানুষ জওয়ানদের জন্য প্রার্থনা করছে, তাঁদের সাহস জুগিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও জওয়ানদের ভালবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন বহু লোকে। বি এস এফ হোক কিংবা সি আর পি এফ, এই জওয়ানদের জন্যই আমরা আনন্দের সঙ্গে দীপাবলি পালন করতে পারছি।’

সেনা জওয়ান ছাড়া মোদী, এদিন দীপাবলি, ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের কথা উল্লেখ করেছেন তাঁর বক্তৃতায়। এরপরে হিমাচল প্রদেশের কিন্নুর জেলায় ইন্দো-‌টিবেটান বর্ডার পুলিশ, ভারতীয় সেনা এবং সুমদোর ডোগরা বাহিনীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top