News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ধ্যারাতে রাজপথে মহিলার গলার চেইন ছিনতাই, গ্রেপ্তার তিন যুবক
Image

সন্ধ্যারাতে রাজপথে মহিলার গলার চেইন ছিনতাই, গ্রেপ্তার তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ শারদোৎসবের প্রাক লগ্ণে ফের শহরে ছিনতাইবাজদের দৌরাত্ম্য৷ সন্ধারাতে CRIMEওষুধ কিনে বাড়ি ফেরার পথে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনকাই করল ছিনতাইবাজরা৷ মহিলার বুদ্ধিমত্তার কারণে পথচলতি জনতার হস্তক্ষেপে পূর্ব থানার পুলিশ হাতে নাতেই ছিনতাইবাজদের গ্রেপ্তার করতে সফল হয়েছে৷ ধৃত তিন ছিনতাইবাজকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে৷ ধৃতরা হল প্রসেনজিত মজুমদার, রাজেশ দেব ও রাকেশ দেববর্মা৷ ঘটনাকে ঘিরে শহরের পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে জনমনে৷
মোটর বাইকে চেপে এসে ফিল্মি কায়দায় এক মহিলার গলা থেকে দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনতাই করে পালাল ছিনতাইবাজরা৷ ঘটনা মঙ্গলবার রাতে আগরতলার চিত্তরঞ্জন রোড সংলগ্ণ এলাকায়৷ তবে মহিলার বুদ্ধিমত্তার কারণে পথ চলতি জনতার হস্তক্ষেপে পূর্ব থানার পুলিশ রাতেই তিন ছিনতাইবাজকে জালে তুলেছে৷ প্রসেনজিত মজুমদারের বাড়ি খাস নোয়াগাঁও এলাকায়৷ তাছড়া অন্য দুই ধৃত দুই ছিনতাইবাজ হল খোয়াইয়ের সিঙ্গছড়ার রাজেশ দেব এবং ডি সি পাড়ার রাজেশ দেববর্মা৷ বুধবার পুলিশ ছিনতাইবাজদের টিআর-০১- ওয়াই-৮১০৫ নম্বরের মোটর বাইকটি আটক করেছে৷ উদ্ধার করা হয়েছে ছিতনাই করা সোনার চেইনটিও৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ শিবনগর কলেজ রোডের বাসিন্দা শিপ্রা সরকার স্বামীর সাথে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন৷ চিত্তরঞ্জন ক্লাব সংলগ্ণ এলাকায় পৌঁছতেই তিন ছিনতাইবাজ পেছন দিক থেকে এসে শিপ্রাদেবীর গলা থেকে সোনার চেইন টান দিয়ে নিয়ে পালাতে থাকেন৷ দ্রুতগতিতে মোটর বাইক নিয়ে পালাতে থাকলে ঐ মহিলা এক ছিনতাইবাজের শার্টে টান দিতেই বাই নিয়ে পড়ে যায় তারা৷ এরপর বাইক ফেলেই পালাতে থাকে তারা৷
মহিলার চিৎকার শুনে পথচলতি জনতা ছুটে এসে পূর্ব থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে বাইকটি উদ্ধার করে৷ বাইকে তল্লাসী চালিয়ে উদ্ধার হয় একটি রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স৷ এর সূত্র ধরেই পুলিশ তদন্তে নামে৷ রাতেই মোটরস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রসেনজিত মজুমদারকে৷ এরপর পৃথক জায়গা থেকে রাজেশ ও রাকেশকে গ্রেপ্তার করা হয়৷ এদিকে বুধবার সকালে ধৃত তিনজনকে কোর্টে সোপর্দ করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top