হাওড়া, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : এক মহিলার উপর অ্যাসিড হামলার অভিযোগে ফের উত্তেজনা ছড়াল পাঁচলার ঘোষালচক
এলাকায়| পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এক মহিলা ও তাঁর স্বামীর উপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী| হামলার পরে একটি অস্থায়ী খড়ের চালাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ| খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ওই এলাকা থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে| আহত অবস্থায় ওই মহিলাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার ওই এলাকায় এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে| তারপরেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়|
দুষ্কৃতীদের অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















