বিশেষ প্রতিনিধি, আমবাসা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ জাতীয় সড়কে ধানের চারা রোপন করে বিক্ষোভ প্রদর্শন করা হল৷ আসাম-
আগরতলা জাতীয় সড়কের আমবাসা বাজারে বর্ষার দিনগুলিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠে৷ যান চলাচল ব্যহত হয়৷ পথচারীদের মারাত্মক সমস্যার সম্মুখিন হতে হয়৷ জল-কাদায় একাকার হয়ে নরক গুলজারে পরিণত হয়েছে আমবাসা বাজারে জাতীয় সড়কের অবস্থা৷
নগর পঞ্চায়েত থাকার সময় থেকেই আমবাসা বাজারের বেহাল অবস্থা৷ সামান্য বৃষ্টি হলেই জাতীয় সড়কে চলাফেরা করা কষ্টকর হয়ে উঠে৷ হাটুর উপর জল জমে যায়৷ সেই ট্রেডিশান সমানে চলে আসছে৷ এখন আমবাসা পুর পরিষদে উন্নিত হয়েছে৷ তারপরও সমস্যার সমাধান হয়নি৷ বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে দাবী জানিয়েছে এই দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য৷ কিন্তু কোন হেলদোল নেই প্রশাসনের৷ প্রশাসনের এই নীরব ভূমিকার প্রতিবাদে এবং পুর পরিষদের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বিজেপি আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে আমবাসায় জাতীয় সড়কে জল কাদায় ধানের চারা রোপণ করা হয়৷
জাতীয় সড়কের বেহাল অবস্থা আমবাসায়, ধানের চারা রোপন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















