News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষ শ্রমিকের মর‌্যাদা পাবেন সুরক্ষাকর্মীরা, বাড়বে বেতনও
Image

দক্ষ শ্রমিকের মর‌্যাদা পাবেন সুরক্ষাকর্মীরা, বাড়বে বেতনও

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : এবার কেন্দ্রীয় সরকার সমাজের সুরক্ষা প্রদানকারী কর্মীদের দক্ষ শ্রমিকের মর‌্যাদা দিল|bandaruৱুধবার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বান্ডারু দত্তাত্রেয় সিকিউরিটি গার্ড বা সুরক্ষাকর্মীদের অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ শ্রমিকের মর‌্যাদার কথা ঘোষণা করলেন| পাশাপাশি বন্দুকধারী গার্ড ও সুপার ভাইজারদের অধিক অদক্ষ শ্রমিকের মর‌্যাদা দেওয়ার কথাও তিনি এদিন ঘোষণা করেন| সেই সঙ্গে ৪০ শতাংেশর বেশি বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে|
এদিন দিল্লিতে ‘সুরক্ষা উদ্যোগ সম্মেলন-২০১৬’-সভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী আরও বলেন, সমাজে সুরক্ষাকর্মীদের অবিলম্বে দুই শেণিতে ভাগ করা প্রয়োজন| এরমধ্যে দিয়েই তাদের মাসিক বেতনও নির্ধারিত করা যেতে পারে| কেন্দ্রীয় সরকার এই দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে নু্যনতম মাসিক বেতন ১৫ হাজার ও অধিক দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে নু্যনতম মাসিক বেতন ২৫ হাজার টাকা করার প্রস্তাব করছে| আর এই বেতনক্রম অবিলম্বে লাগু করার জন্য তিনি প্রত্যেক বেসরকারি সিকিউরিটি গার্ড এজেনিসগুলোকে আর্জি জানান| তিনি আরও বলেন, কেন্দ্রে মোদী সরকার দীর্ঘদিন ধরে বেসরাকারিস্তরে এই স্কিম চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে| এই স্কিম চালু হলে দেশের প্রায় ৫০ লক্ষ সুরক্ষাকর্মী উপকৃত হবেন| শুধু তাই নয়, ২৫ লক্ষ টাকার বেশি সামাজিক সুরক্ষা বিমাও ওই সুরক্ষাকর্মীদের পরিবারকে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি| তবে কোন সুরক্ষাকর্মীর বেতন কত হবে, তা ওই শ্রমিকের দক্ষতার উপর নির্ভর করবে বলেও তিনি জানান|
অনুষ্ঠানে শ্রমমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি রাজ্যে নু্যনতম মজুরি এক রাখার জন্য ৪৪টি কেন্দ্রীয় শ্রম আইনকে চারভাগে ভাগ করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ করা হবে| সংসদের আগামী অধিবেশনে এই বিষয়ে বিল পাশ করিয়ে এই স্কিম চালু করা হবে| তিনি আরও বলেন, পুলিশ আমাদের সমাজের সুরক্ষা দেয়| কিন্তু তাদের কাজের চাপ অনেক বেশি থাকায় এবার সুরক্ষাকর্মীদের এই আওয়াতায় আনার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে| নতুন এই কেন্দ্রীয় শ্রম আইন চালু করার জন্য তিনি প্রত্যেক রাজ্যের বেসরকারি সিকিউরিটি গার্ড এজেনিসগুলোকে আর্জি জানান| এরফলে আগামী দুবছরে প্রায় এককোটি যুবকের কর্মসংস্থান হবে বলে তিনি মনে করেন|
ফিক্কির সুরক্ষা উদ্যোগ সমিতির সহসভাপতি তথা এসআইএস-র সিইও ঋতুরাজ সিনহা বলেন, সুরক্ষাকর্মীদের দক্ষ শ্রমিকের মর‌্যাদা দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে আগেও আর্জি জানানো হয়েছিল| এই কাজের মধ্যে দিয়ে দেশের প্রায় ৫০ লক্ষ লোক কর্মসংস্থান পেয়েছেন| সুরক্ষাকর্মীরা শুধু সুরক্ষার ক্ষেত্রে নয়, দেশে স্মার্ট সিটি, মেক ইন ইন্ডিয়া ইত্যাদি প্রকল্পেও এই সুরক্ষাকর্মীদের প্রয়োজনীয়তা রয়েছে| তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ চালু হলে দেশের সর্বত্র সুরক্ষাকর্মীদের সমান বেতন হবেবলে তিনি আশা প্রকাশ করেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top