News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কের বেহাল অবস্থা আমবাসায়, ধানের চারা রোপন
Image

জাতীয় সড়কের বেহাল অবস্থা আমবাসায়, ধানের চারা রোপন

বিশেষ প্রতিনিধি, আমবাসা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ জাতীয় সড়কে ধানের চারা রোপন করে বিক্ষোভ প্রদর্শন করা হল৷ আসাম- photo-3আগরতলা জাতীয় সড়কের আমবাসা বাজারে বর্ষার দিনগুলিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠে৷ যান চলাচল ব্যহত হয়৷ পথচারীদের মারাত্মক সমস্যার সম্মুখিন হতে হয়৷ জল-কাদায় একাকার হয়ে নরক গুলজারে পরিণত হয়েছে আমবাসা বাজারে জাতীয় সড়কের অবস্থা৷
নগর পঞ্চায়েত থাকার সময় থেকেই আমবাসা বাজারের বেহাল অবস্থা৷ সামান্য বৃষ্টি হলেই জাতীয় সড়কে চলাফেরা করা কষ্টকর হয়ে উঠে৷ হাটুর উপর জল জমে যায়৷ সেই ট্রেডিশান সমানে চলে আসছে৷ এখন আমবাসা পুর পরিষদে উন্নিত হয়েছে৷ তারপরও সমস্যার সমাধান হয়নি৷ বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে দাবী জানিয়েছে এই দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য৷ কিন্তু কোন হেলদোল নেই প্রশাসনের৷ প্রশাসনের এই নীরব ভূমিকার প্রতিবাদে এবং পুর পরিষদের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বিজেপি আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে আমবাসায় জাতীয় সড়কে জল কাদায় ধানের চারা রোপণ করা হয়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top