News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিকের রহস্যজনক মৃত্যু
Image

শ্রমিকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের কাছে লিচুবাগান এলাকায় ঘুমন্ত অবস্থায় এক BLOODশ্রমিকের মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম জয়নাল উদ্দিন৷ বাড়ি আসামের পাথারকান্দির মানিক পাড়ায়৷
লিচুবাগান এলাকায় নির্মাণ কাজ করতে এসে রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে ভিনরাজ্যের ঐ নির্মাণ শ্রমিকের৷ জানা গিয়েছে, ঠিকেদার আরিক উদ্দিনের অধীনে নির্মাণ কাজ করতে আগরতলায় লিচু বাগানে আসেন প্রায় ২৫ জন শ্রমিক৷ প্রায় ১৫দিন ধরে একটি বাড়িতে অবস্থান করে ওই বাড়িতেই নির্মাণ কাজ করছেন শ্রমিকরা৷ অন্যান্যদিনের মতো শনিবার রাত্যে খাওয়া দাওয়া সেরে জয়নাল উদ্দিন নামের ওই শ্রমিক ঘুমিয়ে পড়ে৷ রবিবার সকালে ঘুম থেকে উঠছিল না৷ অন্যান্য শ্রমিকরা তাকে ডাকাডাকি করলেও সাড়া দিচ্ছিল না৷ তাতে শ্রমিকদের সন্দেহ হয়৷ তারা খবর দেন দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারকে৷ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জি বি হাসপাতালে৷ কর্তব্যরত চিকিৎসক জয়নাল উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়৷ কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা জায়নি৷ নিউ ক্যাপিটেল কমল্পেক্স থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ঐ শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে অন্যান্য শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে৷ পাশাপাশি শোকের ছায়াও নেমে এসেছে৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top