News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজবাদী পার্টিতে যোগ দিলেন ক্রিকেটার প্রবীণ কুমার
Image

সমাজবাদী পার্টিতে যোগ দিলেন ক্রিকেটার প্রবীণ কুমার

লখনউ, ১১ সেপ্টেম্বর (হি.স.) : নির্বাচনের আগে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন ক্রিকেটার প্রবীণ কুমার। সামনেই prabin-kumarউত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন । তার আগে রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সপা সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে তাঁর দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতি ক্রিকেটে ১১৪টি উইকেটের মালিক প্রবীণ কুমার।

মেরঠের বাসিন্দা প্রবীণ আজ অখিলেশের সঙ্গে দেখা করার পর বলেন, ‘দলের জন্য যা করা সম্ভব সেটাই আমি করব। আমি এই ময়দানে নতুন। রাজনীতি শেখার চেষ্টা করব।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে প্রবীণ আরও বলেন, লখনউ ও সৈফি-এ বড় স্টেডিয়াম তৈরির কাজ চলছে। খেলোয়াড়দের জন্য অনেক কিছু করেছেন অখিলেশ। তাঁর আমলে রাজ্যে খেলার উন্নতি হয়েছে।

প্রসঙ্গত, প্রবীণ ভারতের হয়ে ৬টি টেস্ট এবং ২৭টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১১৪। তবে সাড়ে চার বছর দেশের হয়ে খেলেননি প্রবীণ। যদিও উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফি এবং গুজরাত লায়ন্সের হয়ে আইপিএল খেলছেন প্রবীণ। কিন্তু তিনি এবার রাজনীতির ময়দানে নিজের প্রতিভা দেখাতে চাইছেন।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top