News Flash

  • Home
  • Uncategorized
  • রেলভাড়া : মোদিকে ঠুকল প্রদেশ কং ও এআইইউডিএফ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি বদরউদ্দিনের
Image

রেলভাড়া : মোদিকে ঠুকল প্রদেশ কং ও এআইইউডিএফ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি বদরউদ্দিনের

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর, (হি.স.) : দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন এনে মানুষের মুখে হাসি ফুটাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে congressক্ষমতায় বসেছিলেন নরেন্দ্র মোদি| দেশের জনসাধারণের ওপর একের পর এক বোঝা চাপিয়ে এবার রেল ভাড়া বাড়িয়েছেন বলে মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রিপুন বরা| একই অভিযোগ বদরউদ্দিন আজমলের এআইইউডিএফ-এরও| প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরার উদ্ধৃতি দিয়ে দলের প্রদেশ কমিটির বরিষ্ঠ মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য এক প্রেসবার্তায় বলেছেন, গত শুক্রবার থেকে কার্যে রূপায়িত রেল ভাড়া বাড়ানোয় বেজায় বিপাকে পড়বেন যাত্রীরা| বিমানের পরিবর্তে বিকল্প পরিষেবা হিসেবে রাজধানী এক্সপ্রেস, দূরন্ত রেল এবং শতাব্দি এক্সপ্রেসে দশ থেকে ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর ফলে যাত্রীদের দুর্যোগের মুখোমুখি হতে হবে|
কংগ্রেসের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এসে কর্পোরেট গোষ্ঠীকে কর রেহাই দিলেও পরিষেবা কর বাড়িয়েছে, স্বচ্ছ ভারত অভিযানের নামে সকল স্তরে অতিরিক্ত কর আরোপ করা হয়েছে| এবার যাত্রী রেলের ভাড়া বাড়ানো হয়েছে, যার সঙ্গে বিমানের ভাড়ার কোনও ফারাক নেই| দলের প্রশ্ন, এটাই নাকি মোদি-পরিবর্তন ?
এদিকে, রাজধানী, দূরন্ত ও শতাব্দি এক্সপ্রেসের শুক্রবার থেকে লাগু দশ থেকে ৫০ শতাংশ যাত্রী রেল ভাড়া বাড়ানোকে মোদি সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে মনে করছেন ধুবড়ির সাংসদ, এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিন আজমল| তাঁর উদ্ধৃতি দিয়ে দলের সাধারণ সম্পাদক হায়দর হুসের বরা এক প্রেসবার্তায় বলেছেন, মূলত যাঁরা বিমানের ভাড়া সংকুলান করতে পারেন না, তাঁরাই রেলে যাত্রা করেন| এবার বিমানের সমতুল ভাড়া নির্ধারিত হওয়ায় সংশ্লিষ্ট রেলযাত্রীরা আর্থিক দুর্গতিতে ভুগবেন| সাধারণ মানুষের কথা বিবেচনা করে রেল ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সম্পর্কে কেন্দ্রকে পুনর্বিবেচনা করতে অনুরোধ জানিয়েছেন এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিন আজমল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top