বার্সা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : লিওনেল মেসির যত দিন ইচ্ছা সে বার্সেলোনায় খেলতে পারে| তাঁর সঙ্গে বার্সেলোনার চুক্তি
আজীবনের| এক সাক্ষাত্কারে একথা বলেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ | ২৯ বছর মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে| বার্সার প্রাণভোমরার সঙ্গে দীর্ঘ চুক্তি করতে মুখিয়ে আছেন বার্তোমেউ| এবিষয়ে তিনি বলেন, আগামী মাসে অবশ্যই আমরা তার সঙ্গে কথা বলবো| তবে সে জানে যে, তার কাছে আজীবনের চুক্তি রয়েছে| তার ক্ষেত্রে এখানে কোনো সীমা নেই|
ইএসপিএন এফসিতে দেওয়া সাক্ষাত্কারে তিনি আরও বলেন, সে প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী এবং আরো অনেক বছর খেলা চালিয়ে যেতে সে নিখুঁত অবস্থাতেই আছে| বার্সেলোনার সঙ্গে থাকতে মেসির কাছে সব বছরই আছে যা সে চাইবে| বার্সা ও বিশ্ব ফুটবল ইতিহাসের সবার সেরা মেসি| আমরা খুবই খুশি যে, ক্লাবের জন্য সে অপরিহার্য, ভক্তদের কাছে তার গুরুত্ব অনেক, ফুটবলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ| এখন আমাদের লক্ষ্য আগামী মাসে নতুন চুক্তি করা| সেই সঙ্গে তিনি এও বলেন, মেসি অবশ্যই বার্সেলোনায় খেলা অব্যাহত রাখবে|
মেসির যত দিন ইচ্ছা সে বার্সেলোনায় খেলতে পারে : ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















