News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে সিঙ্গুরের ব্যস্ততা তুঙ্গে
Image

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে সিঙ্গুরের ব্যস্ততা তুঙ্গে

সিঙ্গুর, ৯ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ১৪ সেপ্টেম্বরে সিঙ্গুরে প্রশাসনিক বৈঠককে ঘিরে সিঙ্গুরের ব্যস্ততা এখন তুঙ্গে| জানা mamata bannerjeeগিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তার জেরেই বিডিও অফিসসহ বিভিন্ন দফতরের দেওয়াল রং করার কাজ চলছে| সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে জেলার প্রশাসনিক বৈঠক হবে| এজন্য সেখানে বসানো হচ্ছে বাতানুকূল যন্ত্র| পাশাপাশি অতিথি ও সংবাদমাধ্যমের বসার জন্য পঞ্চায়েত সমিতির সামনেই চলছে প্যান্ডেল তৈরির কাজ|
দ্বিতীয়বার মন্ত্রিসভা গঠন করে এই প্রথম সিঙ্গুরে জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী| এর আগে এখানেই দুবার জেলার প্রশাসনিক বৈঠক হয়েছে| ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২০১২ সালে দুবার সিঙ্গুরেই বসেছিল জেলার প্রশাসনিক বৈঠক| সূত্রের খবর, দলের পক্ষ থেকে ১৪ সেপ্টেম্বরেই সিঙ্গুর দিবসের ডাক দেওয়া হয়েছে| ওইদিন বেলা দুটো থেকে তিনটে পর‌্যন্ত প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জনসভা করবেন সাহানাপাড়ায়| জনসভা মঞ্চ থেকেই কন্যাশ্রী প্রকল্পের সাইকেল প্রদান করবেন তিনি| সেই জন্য সমিতির একপাশে জোরকদমে চলছে সাইকেল তৈরির কাজ|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top