নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ বিলোনীয়ার বড়পাথরীর মুন্সিপাড়া থেকে প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
করেছে বিলোনীয়া থানার পুলিশ৷ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া মহকুমার বড়পাথরীর মুন্সিপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১৭৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে৷ উদ্ধার করা ফেন্সিডিল বিলোনীয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনায় এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ৷ তার নাম দ্বারিকা যৌগি৷ অপর এক যুবক পলাতক৷ তার নাম বিশ্বজিৎ যৌগি৷ ওই বাড়িতে মজুত রেখে ফেন্সিডিল বাংলাদেশে পাচার হত বলে জানা গেছে৷ বিলোনীয়া মহকুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে মদ, জুয়া, সহ নানা ব্যাভিচারের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷
বিলোনীয়ায় বিস্তর পরিমান ফেন্সিডিল উদ্ধার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















