News Flash

  • Home
  • Uncategorized
  • পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল নেতার জেল হেফাজতের নির্দেশ
Image

পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল নেতার জেল হেফাজতের নির্দেশ

বাঁকুড়া, ১০ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষে গ্রেফতার হলেন পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃণমুল নেতা আলোক masterসিং | শুক্রবার বাঁকুড়া সদর থানার পুলিশ তাকে তিলাবেদা মোড়ের কাছ থেকে গ্রেফতার করে| শনিবার অভিযুক্ত নেতাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে |
বাড়ির পরিচারিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে বাঁকুড়া দুনম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমুল নেতার বিরুদ্ধে | ঘটনাটি ঘটে ২০১৫ সালের সেপ্টেম্বরে| পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনেন তার পরিবারে পরিচারিকা | সেই সময় ওই তরুণী গর্ভবতী ছিলেন বলে জানা গিয়েছে | কিন্তু নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত নেতা |
সূত্রের খবর, এক বছরের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন এই তৃনমুল নেতা| বেশ কয়েকমাস আগে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন তিনি | তবে অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন | বিরোধীদের চক্রান্তের শিকার হয়েছেন তিনি বলে দাবি অলোক সিংয়ের | অভিযুক্ত এর আইনজীবী বলেন আলোক সিং কে রাজনৈতিক কারনে ফাঁসানো হয়েছে|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top