বনগাঁ, ৯ সেপ্টেম্বর (হি.স.) : মাতৃভূমি লোকালের একটি কামরায় এক যুবকের কাছ থেকে প্রচুর সোনার গয়না উদ্ধার করল
রেল পুলিশ| ওই যুবককে গ্রেফতার করা হয়েছে| ধৃতের নাম রাহুল গাজি| তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার নবাতকাঠি এলাকায়| রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বনগাঁ রেল পুলিশ প্রতিদিনের মত মাতৃভূমি লোকালে তল্লাশি চালানোর সময় এক যুবককে দেখে সন্দেহ হয়| তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি চালিয়ে প্রচুর সোনার গয়না উদ্ধার করা হয়| পুলিশ জানিয়েছে, সোনার গয়নাগুলির আনুমানিক বাজার দর প্রায় ২৩ লাখ টাকা| রেলপুলিশের সন্দেহ বনগাঁ সীমান্ত হয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই এই সোনাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের অনুমান|
ট্রেনের কামরা থেকে ২৩ লাখ টাকার সোনার গয়না উদ্ধার, গ্রেফতার যুবক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















