নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক মহিলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মৃত্যু হয়েছে৷ তার নাম নমিতা দত্ত৷ তার দুই ছেলে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
সিধাই থানা এলাকার শনিতলায় বৃহস্পতিববার সকালে চা করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছিল৷ তাতে বৃদ্ধা নমিতা দত্ত ও তার দুই ছেলে অরুণ দত্ত ও রঞ্জন দত্ত গুরুতরভাবে জখম হয়েছিলেন৷ তিনজনকেই জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মহিলাকে শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়৷ মহিলার মৃত্যুর সংবাদে সিধাইয়ের শনিতলা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে তাদের বসতঘরটিও সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছিল৷ বর্তমানে আহত অরুণ দত্ত ও রঞ্জন দত্ত জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে মৃত্যুএক মহিলার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















