ব্রিসবেন, ১০ সেপ্টেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট জিততে ভারত এ দলের প্রয়োজন ছটি উইকেট|
রাহুল দ্রাবিড়ের ছেলেদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ| কিন্তু অসম্ভব নয় জিততে ম্যাচের শেষ দিন ভারত এ দলের প্রয়োজন ছটি উইকেট| ১৫৯ রান তাড়া করতে গিযে চারদিনের ম্যাচে তৃতীয় দিনের শেষে ৫৯ রানে চার উইকেট খুঁইয়েছে অস্ট্রেলিয়া|
প্রথম ইনিংসে দুরানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায়| অজি পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন দ্রাবিড়ের ছেলেরা| সর্বোচ্চ ৪৬ রান করেন জয়ন্ত যাদব| দ্বিতীয় সর্বোচ্চ স্কোর শ্রেয়স আয়ারের ২৬| রান তাড়া করতে নেমে ৫০ রানে চারটি উইকেট হারায় অস্ট্রেলিয়া| শার্দুল ঠাকুর দুটি এবং বরুণ অ্যারন ও হার্দিক পাণ্ডিয়া একটি করে উইকেট শিকার করেন| আগামীকাল রবিবার ম্যাচের শেষ দিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১০০ রান| আর ভারতের প্রয়োজন মাত্র ছটি উইকেট|
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে জিততে রাহুল দ্রাবিড়ের ছেলেদের প্রয়োজন ছ’টি উইকেট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















