News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে পুজো দিলেন রাহুল গান্ধী, জল্পনা রাজনৈতিক মহলে
Image

অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে পুজো দিলেন রাহুল গান্ধী, জল্পনা রাজনৈতিক মহলে

অযোধ্যা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : শনিবার অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে পুজো দিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| Rahul Gandhiসাক্ষাত করেন মন্দিরের মহন্ত জ্ঞাণদাসের সঙ্গে| বাবরি মসদিজ ধ্বংসের পর এই প্রথম গান্ধী পরিবারের কোনও সদস্য অযোধ্যায় এলেন| রাহুলের এই সফরকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা
মন্দিরের মহন্ত জ্ঞাণদাস শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, বহু রাজনীতিবিদই এখানে আসেন আশীর্বাদ নিতে| আমি সাবাইকেই আশীর্বাদ করি| রাহুল গান্ধীকেও আশীর্বাদ করেছি| হনুমানগড়ি মন্দির থেকে রাহুল সোজা বেরিয়ে যান অযোধ্যা থেকে| রামজন্মভূমি স্থলে তিনি এদিন যাননি| গত মাসে বারাণসীতে এসেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| তাঁর কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যেতে পারেননি অসুস্থ হয়ে পড়ার জন্য| রাজ্যের রাজনৈতিক মহলের খবর, কংগ্রেস এভাবে ধর্মীয় স্থানে গিয়ে রাজ্যের ভোটারদের নজর কাড়তে চাইছে| যে গান্ধী পরিবারের লোকজন এতদিন অযোধ্যায় পা দেননি তারা কেন হঠাত্ এভাবে ধর্মীয় স্থানগুলি সফর করায় এর মধ্যে রাজনীতি দেখতে পাচ্ছেন অনেকেই|
আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন| লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের ভরডুবির পর রাহুলের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনৈতিক মহলে| উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বর্তমানে রাজ্যে রয়েছেন রাহুল| রাজ্যের কৃষকদের দুরাবস্থার কথা তুলে ধরতে তিনি সেখানে একটি কিষাণ মহযাত্রা-র সূচনা করবেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top