News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষ জামিন মদন মিত্রের, রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে সিবিআই
Image

অবশেষ জামিন মদন মিত্রের, রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে সিবিআই

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষ জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র| সারদাকাণ্ডে গ্রেফতার হওয়ার ২১ madan mitraমাস পর শুক্রবার ফের মদনের জামিনের আর্জি মঞ্জুর করল আলিপুর আদালত| এদিন শর্তসাপেক্ষে বিচারক ৩০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন| জামিন মঞ্জুরের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাসিবিআই উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর|
সারদাকান্ডে অভিযুক্ত জেলবন্দী প্রাক্তনমন্ত্রী মদন মিত্রের জামিন সংক্রান্ত মামলা বৃহস্পতিবার আলিপুর আদালতে ওঠে| মদন মিত্র এখন আর প্রভাবশালী নন| মন্ত্রিত্ব হারিয়েছেন, ভোটেও পরাজিত হয়েছেন| আদালতে শুনানি চলাকালীন মদনের আইনজীবীরা এই তথ্য খাঁড়া করেন| এমনকি গত বিধানসভা নির্বাচনে তাঁর হারের নেপথ্যে সিবিআইকেই দায়ী করেন তাঁর আইনজীবীরা| আদালতকে তাঁরা সাফ জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছে মদন, হাসপাতালেও যাননি| এমনকি তদন্ত প্রক্রিয়ায় অতিরিক্ত চার্জশিটেও কোনও উন্নতি বা অভিযুক্ত মদন মিত্র সম্পর্কে অভিযোগ ছিল না বলে আইনজীবীরা আদালতের কাছে মদন মিত্রের জামিনের আর্জি জানান|
এদিকে, তাঁর জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, মদন মিত্র আমাদের জন্য হারেননি| মদন হেরেছেন সারদার আমানতকারীদের অভিশাপে| হাতি অত্যন্ত মূল্যবান| হাতি মারা গেলেও তার মূল্য কমে না| পাশপাশি মদন মিত্রকে প্রভাবশালী বলে আদালতের সিবিআইয়ের আইনজীবী আরও জানান, অভিযুক্ত প্রভাবশালী বলে জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটবে| এজন্য জামিনের আর্জি খারিজের পক্ষে তিনি জোর সওয়াল করেন| দুপক্ষের সওয়াল শোনার আদালত এদিন রায় ঘোষণা করবেন বলে গতকাল জানান বিচারক উত্তমকুমার নন্দী |
আজ আদালতে এই রায়ের জানার জন্য উত্সাহী মানুষের ভিড় লক্ষ্য করা যায়| এদিন দুপুরের আলিপুর আদালতে জামিন সংক্রান্ত মামলায় বিচারক মদন মিত্রের প্রভাবশালীর তকমা সরিয়ে কার‌্যত সিলমোহর দিয়েছে আদালত| ৩০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মদন মিত্রকে এদিন জামিন দিলেন বিচারক| আদালতের নির্দেশ, স্থানীয় থানায় পাসপোর্ট জমা রাখতে হবে মদনকে| সপ্তাহে একদিন সিবিআইয়ের কাছে হাজিরাও দিতে হবে| সেই সঙ্গে কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি|
তবে, মদন মিত্রের জামিনে খুশি নন সিবিআইয়ের আইনজীবী| সিবিআই সূত্রের খবর, আদালতে জামিন সংক্রান্ত মামলার তথ্যাদির কাগজ আসার পর তা যৌক্তিকতা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাসিবিআইয়ের আধিকারিকরা আলোচনা করবেন| পাশাপাশি আলিপুর আদালতের এই জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে ও তা খারিজ করার আবেদন জানাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top