News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন জনতার
Image

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ বড়জলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের পঞ্চম শ্রেণীর ছাত্রীর rapelogoশ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত মিড-ডে-মিলের অর্গানাইজার তুষার সিনহার শাস্তির দাবীতে এবার ময়দানে নামল বড়জলা এলাকার জনগণ৷ বৃহস্পতিবার শহরে দৃপ্ত মিছিল করে এসে রামনগর ফাঁড়িতে ডেপুটেশন দিল এলাকাবাসী৷
গত মঙ্গলবার বিদ্যালয়ের মধ্যাহ্ণ বিরতির সময়ে মিড-ডে-মিল খেতে গিয়ে বিদ্যালয়েই মিড-ডে-মিলের অর্গানাইজারের শ্লীলতাহানির শিকার হন পঞ্চম শ্রেণীর এক ছাত্রী৷ যদিও ঐদিনই ছাত্রীর অভিযোগমূলে পুলিশ অভিযুক্ত তুষার সিনহাকে গ্রেপ্তার করে৷ বর্তমানে সে জেল হেপাজতে রয়েছে৷ তার উপযুক্ত শাস্তির দাবীতে বুধবার প্রথম ময়দানে নামে এসএফআই৷ পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেওয়া হয় এই বামপন্থী ছাত্র সংগঠনের তরফে৷ এরপর বৃহস্পতিবার বড়জলা এলাকার জনগণ তুষারের শাস্তির দাবীতে মাঠে নামেন৷ এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে মিছিল করে রামনগর পুলিশ ফাঁড়িতে আসে৷ সেখান থেকে এক প্রতিনিধি দল রামনগর ফাঁরি ওসি হিমাদ্রি সরকারের কাছে ডেপুটেশন দিয়েছে৷ একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে৷ স্মারকলিপিতে দাবী জানানো হয়েছে অভিযুক্ত তুষার সিনহার কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top