News Flash

  • Home
  • Uncategorized
  • বৃদ্ধিনগরে যান সন্ত্রাসের বলি স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী
Image

বৃদ্ধিনগরে যান সন্ত্রাসের বলি স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল আইজিএম হাসপাতালে কর্মরত এক নার্সের৷ road acccident copyগুরুতর ভাবে আহত হয়েছেন তার স্বামী৷ মৃতার নাম রীতা সাহা৷ আহত স্বামীর নাম উত্তম সাহা৷ সুকটি নিয়ে তেলিয়ামুড়ার বাপের বাড়িতে যাবার সময় মঙ্গলবার বিকেলে রানীর বাজারের বৃদ্ধিনগরে একটি কমান্ডার জীপের সঙ্গে সুকটির সংঘর্ষে মর্মান্তিক এই ঘটনা ঘটে৷
মঙ্গলবার বিকেলে আসাম আগরতলা জাতীয় সড়কে রানীর বাজারে বৃদ্ধিনগর এলাকায় কমান্ডার জীপের সঙ্গে সুকটির সংঘর্ষে ঘনটাস্থলেই এক মহিলার মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন তার স্বামী৷ জানা যায়, আই জি এম হাসপাতালে কর্মরত নার্স রীতা সাহা ও তার স্বামী উত্তম সাহা সুকটি করে তেলিয়ামুড়ায় যাচ্ছিলেন৷ বৃদ্ধিনগর এলাকায় একটি দ্রুতগামী কমান্ডার জীব সুকটিকে ধাক্কাদেয়৷ তাতে সুকটি নিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রীতা সাহার৷ তারা মাথায় কেটে মগজ বেরিয়ে গেছে৷ আহত হয়েছেন তার স্বামী উত্তম সাহা৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীদ্রুত ছুটে এসে আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থাও সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রের খবর৷ ঘটনা সম্পর্কে তথ্য জানান এক প্রত্যক্ষদর্শী৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ কমান্ডার জীপের চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top