News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়িশিল্পে বিনিয়োগে আগ্রহী বিএমডাব্লু : অমিত মিত্র
Image

গাড়িশিল্পে বিনিয়োগে আগ্রহী বিএমডাব্লু : অমিত মিত্র

মিউনিখ, ৬ সেপ্টেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গে গাড়িশিল্পে বিনিয়োগে আগ্রহী বিএমডাব্লু | অমিত মিত্র ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের amit-mitra-lনেতৃত্বে রাজ্যের প্রতিনিধিদের সেই ইঙ্গিতই দিলেন বিশ্বসেরা গাড়ি প্রস্তুতকারক সংস্থার কর্তারা| রাজ্যের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক ইতিবাচক বলেই দাবি অর্থমন্ত্রীর|
ভারতের মতো দেশের কথা ভেবে বিকল্প শক্তির ইলেকট্রিক গাড়ি ও বাইকের প্রেজেন্টেশন মঙ্গলবার রাজ্যের প্রতিনিধিদের সামনে দেন বিএমডাব্লু-র কর্তারা| রাজ্যের প্রস্তাব মেনে বিনিয়োগ আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহ দেখিয়ে বিশ্বখ্যাত সংস্থাটি| রাজ্যে গাড়িশিল্পে বিনিয়োগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর রয়েছে | সেই লক্ষ্যেই ভ্যাটিকান থেকে ভারী শিল্পের উত্কর্ষতার অন্যতম কেন্দ্র মিউনিখে পাড়ি দিয়েছেন তিনি | মঙ্গলবার বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থা বিএমডাব্লু-র কর্তাদের সামনে অমিত মিত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর ব্র‌্যান্ড বেঙ্গল|
রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে মোট তিন ঘণ্টা বৈঠক করে বিশ্বখ্যাত সংস্থাটি| বিএমডাব্লু-র বোর্ড রুমে সংস্থার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান ও এশিয়ার প্রধানের সঙ্গে বৈঠক করেন অমিত মিত্রের নেতৃত্বে রাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা| তাঁর দাবি, এদেশের জন্য উপযুক্ত বিকল্প শক্তির গাড়ি ও বাইক নির্মাণে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি|
অর্থমন্ত্রী অমিত মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রােজ্য বিএমডাব্লু-এর জন্য দরজা খোলা| রাজ্যের উন্নয়ন দেখে খুশি ওঁরা | আশা করি, রাজ্যে বিনিয়োগ নিয়ে ওঁরা ভাববেন | ইলেকট্রিক গাড়ি, বাইক প্রকল্পে ওঁরা আগ্রহী | একইসঙ্গে উচ্ছ্বসিত শিল্পমন্ত্রী জানান, ৩ ঘণ্টা কথা হয়েছে বিএমডাব্লু কর্তৃপক্ষের সঙ্গে | এই প্রথম কোনও রাজ্যের সঙ্গে কথা বলল বিএমডাব্লু| বৈঠকে ৫-৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং ওঁরা ৩টি প্রেজেন্টেশনও দিয়েছেন | বৈঠকে এরাজ্যের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী| জার্মানি থেকে এরাজ্যে বিনিযোগ সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত অর্থমন্ত্রী অমিত মিত্র| দুপক্ষই বিনিয়োগ আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে| লক্ষ্য পূর্ণ হলে তা রাজ্যের মুকুটে নতুন পালক হবে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top