News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, কম্পনের তীব্রতা ৭.১
Image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, কম্পনের তীব্রতা ৭.১

ওয়েলিংটন, ২ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১| earthquakeভূকম্পনের জেরে ছোট আকারের সুনামিও হয়| তবে, বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪.৪০ মিনিট নাগাদ শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়|
ভূমিকম্পের উত্সস্থল ছিল গিসবোর্ন শহরের উত্তরপূর্বে ১৬৯ কিলোমিটার (১০৫ মাইল) দূরে মাটির ১৯ কিলোমিটার গভীরে| নর্থ আইল্যান্ড বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূকম্পন অনুভূত হয়| অনুভূত হয় বেশ কয়েকটি আফটারশকও| ইউএসজিএস জানিয়েছে, ১০ সেকেন্ড স্থায়ী হয় ভূমিকম্প| ভূকম্পনে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে| তবে, হতাহতের কোনও খবর নেই|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top