News Flash

  • Home
  • Uncategorized
  • কাজ না করিয়ে হিসেব, কসবা গ্রামে তীব্র উত্তেজনা
Image

কাজ না করিয়ে হিসেব, কসবা গ্রামে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ আগস্ট৷৷ ২০১৩-১৪ অর্থবর্ষে আয় ব্যায়ের হিসেব এক বিশেষ সভায় বিশালগড় ব্লকের কসবা Tripura_mapপঞ্চায়েতে দুর্নীতি নজরে এসেছে৷ পঞ্চায়েত মেম্বার সহ এলাকাবাসীরা জানায় ১নং ওয়ার্ডে এই দুর্নীতি নজরে পড়েছে৷  উক্ত কসবা গ্রাম পঞ্চায়েতের গোপীনগর  গ্রামে তিনটি রাস্তার কাজের অবস্থা সমাপ্তি দেখিয়ে ৪ লক্ষ ২৬ হাজার ৬৫০ টাকা হাতিয়ে নিয়ছে পঞ্চায়েত কর্তৃপক্ষ৷ অভিযোগের তীর পঞ্চায়েত সচিব গ্রাম রোজগার সেবক এবং শাসক দলীয় ২ জন পঞ্চায়েত সদস্যের দিকে৷ পঞ্চায়েতের আয় ব্যায়ের হিসাবে দেখানো হয়েছে প্রভাত সরকারের বাড়ি থেকে লারমা ছড়া পর্যন্ত রাস্তা নির্মা, ভাটি গোপিনগর তালতলা থেকে আশীর্বাদ ভৌমিকের বাড়ি পর্যন্ত নালা সংস্কার এবং নন্দলাল ভৌমিকের বাড়ি থেকে মনতলা শ্মশান পর্যন্ত নালা সংস্কার৷ কিন্তু স্থানীয়রা হাতে কলমে দেখিয়ে দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ যে তিনটি কাজ দেখিয়ে ৪ লক্ষ ২৬ হাজার ৬৫০ টাকা খরচ করা হয়েছে সে কাজের কোন চিহ্ণ নেই৷ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কসবা পঞ্চায়েতর কয়েকজন বিরোধী সদস্য সহ এলাকার জনগণ বিশালগড় ব্লকের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগ জানিয়েছেন বিধায়ক কেশব দেববর্মার কাছেও৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top