News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় এক রাতে ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি
Image

বিলোনীয়ায় এক রাতে ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ বিলোনিয়ার বড়পাথরী বাজারে একই রাতে পরপর ৬টি দোকানে দুঃসাহসিক thief_by_beachrain-d47s4sbচুরির ঘটনা ঘটেছে৷ দোকানের সাঁটার ও তালা কেটে নগদ টাকা নিয়ে গেছে চোরেরা৷
দক্ষিণ জেলার বিলোনিয়ার বড় পাথরি বাজারে পর পর চুরির ঘটনার ব্যবসায়ী ও এলাকাবাসী সঙ্কিত হয়ে পড়েছেন৷ একই রাতে ৬টি দোকানের সাঁটার ও তালা কেটে দোকানগুলি থেকে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ তবে অন্য কোন জিনিসপত্র নেয়নি৷ বড়পাথারি এলাকাটি পিআরবাড়ি থানা ও বিলোনিয়া থানার সীমান্তে অবস্থিত৷ দুটি থানা থেকেই বড় প াথারির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার৷ ফলে এলাকার নিরাপত্তা নিয়ে উভয় থানা একে অপরের দিকে তাকিয়ে থাকে৷ বড়পাথারি এলাকার জনগণ এলাকায় একটি পুলিশ আউট পোস্ট স্থাপনের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু পুলিশ আউট পোস্ট স্থাপন করা হচ্ছে না৷ ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী৷
অবিলম্বে বড়পাথরি এলাকায় পুলিশ আউট পোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন৷ এবিষয়ে এলাকাবাসী জেলা সভাধিপতি হিমাংশু রায় ও এলাকার বিধায়ক বাসুদেব মজমদারের কাছেও এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top