News Flash

  • Home
  • Uncategorized
  • বামেদের মিছিলে আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতি দলীয় কর্মী সমর্থকদের
Image

বামেদের মিছিলে আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতি দলীয় কর্মী সমর্থকদের

হলদিয়া, ২৪ আগস্ট (হি.স.) : একাধিক দাবিতে ২ সেপ্টেম্বরের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সমর্থনে ৱুধবার CPIMহলদিয়াতে মিছিল করে বাম নেতৃত্বে | ওই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর‌্যকান্ত মিশ্র| আর সেখানেই পুলিশের সঙ্গে হাতাহাতি, ধস্তাধস্তি বেধে যায় দলীয় কর্মী সমর্থকদের| এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়|
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, বেকারত্ব রোধ ও কর্মসংস্থান সহ একাধিক দাবিতে আগামী ২ সেপ্টেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন| ওই ধর্মঘটের সমর্থনে এবং হলদিয়াতে বিভিন্ন অবৈধ কাজের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ভাগ্যবন্তপুর থেকে হলদিয়া সিটি সেন্টার পর‌্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাম নেতৃত্ব| ওই মিছিলে ছিলেন সূর‌্যকান্ত মিশ্র, রবীন দেব সহ একাধিক বাম নেতা| ৱুধবার দুপুর নাগাদ ওই মিছিল পৌঁছয় মঞ্জুশ্রী এলাকায়| পুলিশ ওই মিছিল আটকায়| অভিযোগ, আর তারপরেই পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সূর‌্যকান্ত মিশ্র এবং অনেক বাম নেতা| মিছিল না থেমে ফের হলদিয়ার সিটি সেন্টারের দিকে রওনা দেয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top