News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলীর প্রতিবাদে কৈলাসহরে সুকলে তালা দিলেন ক্ষুব্ধ অভিভাবকরা
Image

শিক্ষক বদলীর প্রতিবাদে কৈলাসহরে সুকলে তালা দিলেন ক্ষুব্ধ অভিভাবকরা

Bank Lockনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ আগষ্ট৷৷ শিক্ষক বদলীর প্রতিবাদে শনিবার নুরপুর সিনিয়র বেসিক সুকলে তালা ঝুলাল ছাত্রছাত্রী ও অভিভাবকরা৷ সম্প্রতি দুইজন শিক্ষককে অন্যত্র বদলী করা হয়েছে৷ যার ফলে এদিন আন্দোলনের পথে নামে তারা৷ গত কয়েকদিন পূর্বে সুকল ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে আন্দোলনের হুঁশিয়ারী দেওয়া হয়েছিল৷ জেলা ও মহকুমা শিক্ষা আধিকারীককে বিষয়টি জানানোর পরও সমাধানের কোন পথ না দেখে এদিন ছাত্রছাত্রী ও অভিভাবকরা আন্দোলনে নামেন৷ মোট নয় জন শিক্ষকের মধ্যে দুই জন শিক্ষক বদলী হয়ে গিয়েছেন, দুই জন ট্রেনিংয়ে চলে গিয়েছেন এবং একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে৷ অফিসের কাজকর্মে রয়েছেন প্রধান শিক্ষক৷ কার্যত তিনজন শিক্ষক দিয়ে চলছে সুকলের পঠন পাঠন৷ ৮ম শ্রেণীতে ছাত্রছাত্রী রয়েছে ২৮৯ জন৷ সংখ্যালঘু অধ্যুষিত নুরপুর গ্রাম পঞ্চায়েতের এই সুকলের পর্যাপ্ত শিক্ষক না দেওয়া হলে লাগাতর আন্দোলন চলবে৷ সুকল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য, জানিয়েছেন সুকল পরিচালন কমিটির চেয়ারম্যান নীহার উদ্দিন চৌধুরী৷ এদিকে, সুকলে নেই বিদ্যুৎ পরিষেবা, পরিশ্রুত জলের কোন ব্যবস্থা নেই৷ এইভাবে সুকল চলতে দেওয়া যাবে না বলে জানালেন এক অভিভাবক৷ আগামীদিনে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে ছাত্রছাত্রী ও অভিভাবকরা হুঁশিয়ারী দিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top