News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় টিএসআর জওয়ান কর্তৃক গৃহবধূ ধর্ষিতা, কলমচৌড়ায় পুলিশ কোয়ার্টারে আপত্তিজনক অবস্থায় আটক পুরুষ ও মহিলা কনস্টেবল, রক্ষকের যৌন ব্যাভিচার
Image

বিলোনীয়ায় টিএসআর জওয়ান কর্তৃক গৃহবধূ ধর্ষিতা, কলমচৌড়ায় পুলিশ কোয়ার্টারে আপত্তিজনক অবস্থায় আটক পুরুষ ও মহিলা কনস্টেবল, রক্ষকের যৌন ব্যাভিচার

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের ঘটনায় একের পর এক সংযোজন হচ্ছে, কখনো টিসিএস অফিসার, কখনো পুলিশ অফিসার কিংবা রাজ্যের ‘বীরবন্ধু’ বলে পরিচিত গর্বের টিএসআর বাহিনীর জওয়ানরা৷ একাংশ রক্ষকদের যৌন ব্যাভিচারে গোটা অরক্ষা প্রশাসনকে কালিমালিপ্ত করছে৷ রাজ্যের পৃথক স্থানে যৌন ব্যাভিচারের ঘটনায় আরক্ষা বিভাগের কর্মীদের যুক্ত থাকার অভিযোগ উঠে এসেছে৷
গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক টিএসআর জওয়ানের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিলোনীয়া থানার অধীন দক্ষিণ মির্জাপুর গ্রামে৷ এই বিষয়ে ধর্ষিতা বিলোনীয়া মহিলা থানায় একটি মামলা দায়ের করেছে৷ মামলা নিলেও পুলিশ অভিযুক্ত টিএসআর জওয়ানকে গ্রেপ্তার করেনি৷ পুলিশের বক্তব্য অভিযুক্ত টিএসআর জওয়ান পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অভিযুক্ত টিএসআর জওয়ানকে গ্রেপ্তারের দাবী জানিয়েছে স্থানীয় জনগণ৷
এদিকে, পূর্ব আগরতলা মহিলা থানায় একটি ধর্ষণের মামলা করেছে সতের বছরের এক সুকল পড়ুয়া ছাত্রীর অভিভাবক৷ অভিযুক্তের নাম রঞ্জিত দেবনাথ৷ তার বিরুদ্ধে অভিযোগ ঐ সুকল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ করে৷ ধর্ষণের ঘটনাটি ঘটেছে জুলাইয়ের সাত তারিখে৷ এই ব্যাপারে আগরতলা পূর্ব মহিলা থানায় একটি মামলা হয়েছে৷ মামলার নম্বর ৩৮/১৬৷ মামলার তদন্তকারী পুলিশ অফিসার এসআই কমলা রানী দাস জানিয়েছেন শীঘ্রই অভিযুক্ত রঞ্জিত দেবনাথকে গ্রেপ্তার করা হবে৷ বর্তমানে সে পালিয়ে বেরাচ্ছে৷
কথিত স্বর্ণযুগে প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে৷ রাষ্ট্রপতির কালার্সপ্রাপ্ত পুলিশ অফিসারও এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাছে যুক্ত হয়ে পড়ছে৷ জানা গিয়েছে, থানার পুলিশ কোয়ার্টারে এক মহিলা কনস্টেবল ও পুরুষ কনস্টেবলের অবৈধ যৌন মিলন ঘিরে রীতিমতো ছিঃ ছিঃ রব পড়েছে৷ ঘটনা বক্সনগর কলমচৌড়া থানায়৷ ঐ পুরুষ ও মহিলা কনস্টেবল রাত বারোটায় যৌন মিলনের সময় হাতেনাতে পাকড়া্য করে থানারই এক পুলিশ অফিসার৷
২০১৫ সালে রাজ্যের সবচেয়ে ভালো থানা হিসাবে বর্ষসেরা পুরস্কারটি পায় কলমচৌড়া থানা৷ তারপর কিছুদিন পর সেরা ওসি হিসাবে রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কারটি পান কলমচৌড়া থানার প্রাক্তন ওসি অমল চক্রবর্তী৷ সম্প্রতি কলমচৌড়া থানায় সদ্য নিযুক্ত ওসি প্রভাত চন্দ্র শীল আসার মাস যেতে না যেতেই বিভন্ন দুর্নীতি, কুকর্ম মাথাচাড়া দিচ্ছে থানা এলাকায়৷ ওসি অমলবাবুর সাজানো বাগান তছনছ করতে চলেছে বর্তমান আরক্ষা কর্মীরা৷ এমনই অভিমত বক্সনগর এলাকার জনগণের৷
গত কিছুদিন যাবত কিছু পুলিশ অফিসার মহিলা সংক্রান্ত বিষয়ে কুকর্মের কথা শোনা যাচ্ছে বক্সনগরে৷ এলাকায় রব উঠেছে কলমচৌড়া থানায় এক সাব ইনস্পেক্টর ও এক মহিলা পুলিশ কর্মীর মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে৷ তার বহিঃপ্রকাশ ঘটতে পারে আগামী দিনে৷
এদিকে, শুক্রবার রাত বারোটা নাগাদ কলংকিত সাব ইনস্পেকটরের বদলে হাতে নাতে ধরা পড়ল এক পুরুষ কনস্টেবল ও এক মহিলা কনস্টেবলের কুকর্ম৷ জানা গিয়েছে, পুরুষ কনস্টেবলের নাম শান্তনু দে৷ তার বাড়ি আগরতলা এ ডি নগরে এবং মহিলা কনস্টেবলের নাম মিনতি অধিকারী৷ তার বাড়ি বিলোনীয়ায়৷ শুক্রবার রাত বারোটা নাগাদ মহিলা পুলিশ কর্মীর কোয়ার্টারে চিৎকার শুনে থানার কর্তব্যরত এস অই গোপালবাবু সহ আর কয়েকজন পুলিশকর্মী ঘরে ঢুকেন৷ দুজনকেই আপত্তিজনক অবস্থায় দেখেন তারা৷ শনিবার সকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এদিকে, এই ঘটনা সম্পর্কে থানার ওসি জানিয়েছেন, ঐ পুরষ কনস্টেবল ও মহিলা কনস্টেবলের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে৷ তাদের পরে বিয়ে হবে৷ তবে জানা যায় বিষয়টি জানতে পেরে এসডিপিও ওসির কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন৷ এই ঘটনায় স্থানীয় জনমনে প্রশ্ণ উঠেছে থানার কোয়ার্টারে অবৈধ সম্পর্কের কি করে মধ্যেই ব্যাভিচারে লিপ্ত হয়েছে পুলিশ৷
এদিকে, বিশালগড় এসডিএম এলাকায় স্থানীয় এক ভাড়াটিয়া বাড়িতে অবাধে চলছে দেহব্যবসা৷ দুই যুবতীকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে এলাকারই এক মাঝ বয়সী মহিলার বিরুদ্ধে৷ এলাকার মানুষ ঘটনা জানতে পেরে বিশালগড় থানায় গণ স্বাক্ষর নিয়ে একটি ডেপুটেশন দিয়েছে৷ অভিযুক্ত মহিলার নাম মিনতি দাস৷ তার বিরুদ্ধে ছত্রিশ জন নারী পুরুষ মিলিত হয়ে থানায় গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন৷ তারা জানান বিগত দুই বছর ধরে মিনতি দাস এলাকার পরিবেশকে বিষিয়ে তুলছে৷ দিন দুপুরে বা রাতের অন্ধকারে অসংখ্য খদ্দের তার বাড়িতে আসা যাওয়া করে৷ বিষয়টি এলাকার মানুষ প্রত্যক্ষ করে৷ তাই তারা একজোট হয়ে থানায় অভিযোগ দায়ের করেন৷ পুলিশের কাছে দাবী জানানো হয়েছে যাতে অবিলম্বে ঐ মহিলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়৷ ঐ মহিলার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ উঠেছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top