News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুকুল, পৃথক স্থানে তৃণমূলের সভা, পরিবর্তনের পালে হাওয়া দিতে দলত্যাগ করে এলেন সাত সহস্রাধিক ভোটার
Image

মমতার সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুকুল, পৃথক স্থানে তৃণমূলের সভা, পরিবর্তনের পালে হাওয়া দিতে দলত্যাগ করে এলেন সাত সহস্রাধিক ভোটার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, উদয়পুর, তেলিয়ামুড়া, চড়িলাম, ৪ আগষ্ট৷৷ তৃণমূল সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জীর

মমতা ব্যানার্জীর প্রস্তাবিত জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে বিবেকানন্দ ময়দানে পুলিশ অফিসারের সাথে আলোচনা করেন মুকুল রায়৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷
মমতা ব্যানার্জীর প্রস্তাবিত জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে বিবেকানন্দ ময়দানে পুলিশ অফিসারের সাথে আলোচনা করেন মুকুল রায়৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

জনসমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়৷ বৃহস্পতিবার দুপুরে তিনি আগরতলায় আসেন৷ দলের রাজ্য কমিটির নেতাদের নিয়ে তিনি বিবেকানন্দ ময়দানে যান৷ সেখানে সমাবেশস্থল পরিদর্শন করেন৷ সমাবেশে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশের পদস্থ অফিসারদের সঙ্গে কথা বলেন৷ এদিকে, পশ্চিমবঙ্গ পুলিশেরও একটি টিম রাজ্যে এসেছে মমতা ব্যানার্জীর সমাবেশের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য৷
এদিকে, পূর্বঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার গোমতী জেলার মাতাবাড়িতে তৃণমূলের এক সভা অনুষ্ঠিত হয়৷ যদিও এই সভা সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু সভা শুরু হয়েছে বিকাল সাড়ে পাঁচটায়৷ সভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়৷ তিনি তাঁর বক্তব্যে রাজ্য বামফ্রন্ট সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন৷ পাশাপাশি তিনি বলেন তৃণমূল সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জী রাজ্যে আসবেন এবং পরিবর্তনের ডাক দিয়ে যাবে৷ দলের সমস্ত স্তরের কর্মীদের একজোট হয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানান৷ ত্রিপুরায় রেল নিয়ে সিপিএম মিথ্য প্রচার চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ এদিকে, এদিন এই সভায় কংগ্রেসের ১২০০ পরিবারের ৩৬০০ ভোটার, বিজেপির ৮ পরিবারের ষাট জন ভোটার এবং সিপিএমের ২৫ পরিবারের ৮০ জন ভোটার তৃণমূলে যোগ দিয়েছেন৷ কংগ্রেস থেকে দলত্যাগ করে এসেছেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী বিপ্লব ঘোষ৷ এদিকে, ৯ আগষ্ট ত্রিপুরা সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী৷ ভাষণ রাখবেন ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে নিজেদের দায়গা দখল করার জন্য৷ আর এই জনসভাকে সফল করার জন্য রাজ্য তৃণমূল কংগ্রেসের চলছে রাজ্যব্যাপী প্রচার অভিযান৷ এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমার ব্লক তৃণমূল ও কৃষ্ণপুর ব্লক তৃণমূলের উদ্যোগে নেতাজী নগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক কর্মী সম্মেলন৷ বৃহস্পতিবার বিকেলে এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, খোয়াই জেলার তৃণমূল সভাপতি মনোজ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ প্রায় তিন শতাধিক কর্মী এই সম্মেলনে উপস্থিত ছিলেন৷ এই সভায় বিভিন্ন দল ত্যাগ করে বিশেষ করে কংগ্রেস দল ত্যাগ করে ৩২৫ পরিবারের তিন হাজার ভোটার যোগদান করেছে তৃণমূলে৷ দলত্যাগীদের মধ্যে রয়েছেন কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, খোয়াই জেলার প্রাক্তন মহিলা কংগ্রেসের সভানেত্রী নীশারানী সূত্রধর, কংগ্রেসের খোয়াই জেলার ওবিসি সেলের চেয়ারম্যান কার্ত্তিক দেবনাথ প্রমুখ৷ দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন তৃণমূলের রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী৷
অন্যদিকে, বুধবার বিকালে বিশ্রামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডের সামনে বড়জলা যাওয়ার রাস্তার সামনে তৃণমূল কংগ্রেসের এক পথসভা অনুষ্ঠিত হয়৷ কিন্তু পথসভাতে এত ভিড় লক্ষ্য করা না গেলেও অগামীদিনে প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেস সমর্থক দেখা যাবে বলে জানান প্রাক্তন পিসিসি সদস্য দুলাল ঘোষ৷ এই সভায় উপস্থিত ছিলেন যুব নেতা টিটন পাল, সুশান্ত চৌধুরী ও গোপীনাথ সাহা৷ সভায় টিটন পাল বিশ্রামহঞ্জ এলাকার মানুষকে পরিবর্তন এর জন্য তৈরী হতে বলেন এবং প্রত্যেকটি কর্মীকে আহ্বান করেন নিজেদের বুথে যাতে উনারা সংগঠন গড়ে তুলনে৷ মানুষের মাঝখানে পৌঁছে তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে নিজের করে নিয়ে সমাধান যাতে করেন৷ সবাইকে নিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাপানোর কথা বলেন৷ আগামী ৯ আগষ্টের প্রস্তাবিত জনসভাকে সফল করে তোলার লক্ষ্যে তৃণমূল নেতারা এখন সারা রাজ্য চষে বেড়াচ্ছেন৷ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন সভা সংঘটিত করা হচ্ছে বলে জানান তৃণমূল নেতা সুশান্ত চৌধুরী৷ এদিকে, বৃহস্পতিবার রাত আটটায় চড়িলাম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উপস্থিত হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও তৃণমূল নেতা অরুণ ভৌমিক, নিতাই চৌধুরী প্রমুখরা৷ মুকুল রায় জানান, বাংলা থেকে শিক্ষা নিন, সিপিএমকে হঠিয়ে দিন৷ হাত হাতুড়ি কাস্তে জোট গেল ভেস্তে৷ এই শ্লোগানে আগামী ৯ আগষ্ট তৃণমূল কংগ্রেসকে আওয়াজ তুলতে আহ্বান জানান দলীয় কর্মী সমর্থকদের৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top