News Flash

  • Home
  • Uncategorized
  • ফের নোটিশ পাঠানো হবে দলত্যাগী বিধায়কদের
Image

ফের নোটিশ পাঠানো হবে দলত্যাগী বিধায়কদের

TLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৫ জুলাই৷৷ কংগ্রেসত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ করার স্বপক্ষে নতুন করে আর কোন তথ্য ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দেননি পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ এবিষয়ে তিনি জানান, অধ্যক্ষের কাছে দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ করার যে দস্তাবেজ জমা দেওয়া হয়েছিল এর বাইরে আর কোন কিছু দেওয়ার নেই৷ এদিকে, এনিয়ে অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, পিসিসি সভাপতি কংগ্রেসত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ করার যে দাবি জানিয়েছেন, সে বিষয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হবে৷ প্রত্যেককেই এবিষয়ে নোটিশ পাঠানো হবে৷ প্রয়োজনে তারা আলাদাভাবে অথবা একত্রিত হয়ে লিখিত আকারে বক্তব্য জানাতে পারেন৷ তবে, বিধায়ক পদ খারিজ নিয়ে কংগ্রেসত্যাগী বিধায়করা কোন বক্তব্য পেশ করবেন কিনা তা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে৷ এদিন অধ্যক্ষ আরো জানান, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে৷ কংগ্রেসত্যাগী বিধায়কদের বক্তব্য পেশ করার জন্য আইন অনুযায়ী সময় দেওয়া হবে৷ এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে এদিন তিনি জানিয়েছেন, আগামী বিধানসভা অধিবেশনের আগেই এই ইস্যুতে সিদ্ধান্ত কার্যকর হবে৷ ফলে, কংগ্রেসত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ করা নিয়ে জটিলতা আরো কিছুদিন জিইয়ে থাকবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top