News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক আরোহীকে টাক্কাল দিয়ে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই
Image

বাইক আরোহীকে টাক্কাল দিয়ে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ খোয়াইয়ের বাইজাল বাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার নাম স্বদেশ দেববর্মা৷ তিনি ডি ডব্লিউএস দপ্তরে কর্মরত৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
খোয়াইয়ের আঠাই বাড়ি এলাকার স্বদেশ দেববর্মা নামে এক ব্যক্তিকে বাইজালবাড়ি রাস্তার পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি ডিডব্লিউএস দপ্তরে কর্মরত৷ শুক্রবার বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বদেশ দেববর্মা৷ বাইজাল বাড়ি এলাকায় তাকে আটক করে মারধর করে অচৈতন্য অবস্থায় ফেলে যায় কে বা কারা৷ তার কাছ থেকে ৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে৷ ঘটনার পর কে বা কারা তার বাড়িতে খবর দেয় স্বদেশ দেববর্মা দুর্ঘটনার আহত হয়ে বাইজাল বাড়িতে রাস্তার পাশে পড়ে রয়েছে৷ এরপরই বাড়ির লোকজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷
এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত এব্যাপারে কাউকে আটক করা যায়নি৷ ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ এদিকে সূত্রে জানা গিয়েছে, কিছু অজ্ঞাত পরিচয় দুসৃকতি দা ও লাঠি নিয়ে রাস্তায় স্বদেশবাবুকে আটক করে মারধর করে৷ তাঁর কাছ থেকে নগদ সাত হাজার টাকা ছিনতাই করে নিয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top